• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫০
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস হাইস্কুলে নবনির্বাচিত জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার’কে সংবর্ধনা

জিএম আমিনুল হক, নিজস্ব প্রতিনিধি / ৩০১ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১০ আগস্ট, ২০২৫

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সাতক্ষীরা জেলা ইউনিটের আহ্বায়ক নির্বাচিত হওয়ায় বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব স ম শহিদুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানিয়েছে ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডি. বি) গার্লস হাইস্কুল পরিবার।

 

রোববার (১০ আগস্ট ২০২৫) সকাল ১০টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
স ম শহিদুল ইসলাম ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস হাইস্কুলের সদ্য সাবেক সভাপতি, ৯নং ব্রহ্মরাজপুর ইউপির বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান এবং সাতক্ষীরা সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি একজন বিশিষ্ট সমাজসেবক ও মুক্তিযোদ্ধা কমান্ডার।

 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এমাদুল ইসলামের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক এসএম শহীদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও ফুলেল শুভেচ্ছা জানান সাবেক বিদ্যোৎসাহী সদস্য আব্দুল হামিদ, সাবেক অভিভাবক সদস্য রবিন্দ্র কর্মকার, সহকারী প্রধান শিক্ষক অনুজিত কুমার মন্ডল, সিনিয়র শিক্ষক মো. নজিবুল ইসলাম, মো. হাফিজুল ইসলাম, শামীমা আক্তার, গীতা রানী সাহা, অরুন কুমার মন্ডল, খালেদা খাতুন, কনক কুমার ঘোষ, আসমাতারা জাহান, দেবব্রত ঘোষ, ভানুবতী সরকার, মৃনাল কুমার ঘোষ, ভৈরব চন্দ্র পাল, হারুন অর রশিদ, লুৎফর রহমান, লুৎফুন্নাহার, আব্দুল্লাহ আল মামুন ও দেলওয়ার হোসেন প্রমুখ।

 

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা স ম শহিদুল ইসলামের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সর্বাঙ্গীণ সফলতা কামনা করেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com