• রবিবার, ৩১ মে ২০২৬, ১১:৩৯
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

নওগাঁয় নবাগত পুলিশ সুপারের সাথে শুভেচ্ছা বিনিময়

নওগাঁ প্রতিনিধি / ২৬১ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
পুলিশ সুপারের সাথে শুভেচ্ছা বিনিময়

নওগাঁ জেলা ফুটবল রেফারিজ এসোসিয়েশনের সভাপতি ও নবাগত পুলিশ সুপার মো: কুতুব উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রেফারিজ এসোসিয়েশনের সদস্যরা। যে উপলক্ষে গতকাল রবিবার (২২সেপ্টেম্বর) দুপুরে নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ে  রেফারিজ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের নেতৃত্বে অন্যান্য রেফারিরা নবাগত পুলিশ সুপার ও জেলা রেফারিজ এসোসিয়েশনের সভাপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
রেফারিজ এসোসিয়েশনের সদস্যদের সাথে পরিচিত হয়ে নবাগত পুলিশ সুপার জানান। আগামীতে সকল টূর্ণামেন্টে নওগাঁর ফুটবল রেফারিদের কর্মচাঞ্চলতা ধরে রাখা হবে।  এবং সবসময় খেলার প্রতি নিবেদিত হয়ে সকলকে একসাথে  কাজ করার আহ্বান জানান তিনি।
এ সময় আর ও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, জেলা রেফারিজ এসোসিয়েশনের সহ-সভাপতি মাসুদ ইসলাম, ওলায়িউল ইসলাম, সহসাধারণ সম্পাদক সেলিম হোসেন সাবু, কোষাধ্যক্ষ মো. আব্দুস সাত্তার , দপ্তর সম্পাদক শামীম আহমেদ, আবু বক্কর সিদ্দিকী, খান মোঃ গোলাম হোসেন, সিরাজুল ইসলাম, ফিরোজ কবির, মারাং হেমরম, আজমির সালেহ সহ প্রমূখ।
এসময়  নওগাঁয়  নবাগত পুলিশ সুপার জানান একটি দেশের সম্পদ হচ্ছে যুব সমাজ। তাই বিভিন্ন অপরাধ, মাদক ও মোবাইল গেমস থেকে যুব সমাজকে দূরে রাখার অন্যতম উপায় হলো খেলাধূলার সঙ্গে যুব সমাজকে বেশি বেশি সম্পৃক্ত করা। একটি সুস্থ্য ও মেধানির্ভর জাতি গড়তে হলে নিয়মিত খেলাধূলার আয়োজনের কোন বিকল্প নেই। বর্তমানে আমাদের দেশে নিয়মিত খেলাধূলার আয়োজন অনেকটাই কমে গেছে। আবার সেই সোনালী দিনে ফিরে যেতে হলে সমাজের সকলকে ছোট হোক আর বড় হোক কিংবা ঘরোয়া হোক না কেন বেশি বেশি খেলাধূলার আয়োজন করতে হবে। আর এমন কর্মকান্ড বাস্তবায়নে রেফারিদের অনেক ভ’মিকা রয়েছে। তাই একটি সুন্দর দেশ গড়তে যার যার স্থান থেকে খেলাধূলার প্রচলন ফিরে আনতে রেফারিসহ সবাইকে এগিয়ে আসার প্রতি অনুরোধ জানান পুলিশ সুপার।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com