• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

নওগাঁ ধামইরহাটে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন

নওগাঁ প্রতিনিধি / ৩৩৬ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন

নওগাঁর ধামইরহাটে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের ঘটনা ঘটেছে। পুকুুর মালিক টুটিকাটা গ্রামের বজির উদ্দিন এর ছেলে আনোয়ার হোসেন (৫০) এ বিষয়ে ধামইরহাট থানায় লিখিত অভিযোগ করেছেন। পুকুুর মালিক আনোয়ার হোসেনের অভিযোগে জানা যায়, গত ২২ সেপ্টেম্বর ভোর ছয়টার দিকে পুকুুর পাহারাদার জাহাঙ্গীর এর পিতা মফিজ উদ্দিন পার্শ্ববর্তী পুকুর দেখে বাড়ি আসার পথে আনোয়ারের পুকুর পাড়ে চৌঘাট তালপাড়া গ্রামের লেদু পাহানের ছেলে জগেন পাহান (৫২) কে বালতি সহ দেখতে পায়, বালতি সহ এত ভোর সময়ে পুকুুর পাড়ে জগেন পাহান কেন এমন জিজ্ঞাসাবাদ মফিজ উদ্দিন করলে জগেন পাহান কোন সদুত্তর না দিয়ে হন হন করে স্থান ত্যাগ করে বলে মফিজ উদ্দিন জানান।

 

পরবর্তীতে গতকাল পুকুরে বিভিন্ন মরা মাছ ভেসে উঠতে দেখা যায়। পৈত্রিক সূত্র ও ক্রয় সূত্রে প্রাপ্ত উক্ত পুকুুরে আনোয়ার হোসেন ও আরিফ উদ্দিন আর,এস ৫ নং খতিয়ানের ৮৯৪ ও ৮৯৫ দাগে ১৩২ শতক পুকুর ভোগ দখল করতে থাকা অবস্থায় জগেন পাহান, অরুণ পাহান গং বিষ প্রয়োগ করায় দেড় লক্ষ টাকার মাছের ক্ষতি হয়েছে বলে আনোয়ার হোসেন অভিযোগে জানান।

 

তিনি আরো জানান, স্থানীয় চৌঘাট ঘাষিপুকুুর গ্রামের আদিবাসী মহৎ নেতা জগন্নাথ মন্ডল বিষয়টি গ্রাম্যভাবে মীমাংসা করার উদ্যোগ নিলেও জগেন-অরুণ গং গ্রাম্য সালিশ কে গুরুত্ব না দিয়ে বরং তারা উল্টো আমাদেরকে আরো ক্ষতি এবং পুকুুড় থেকে উচ্ছেদ করবে বলে হুমকি দেয়। আদিবাসী মহৎ জগন্নাথ মন্ডলকে মুঠো ফোনে ০১৭৪৩-০১১৬৯৬ নম্বরে জিজ্ঞাসা করলে তিনি বিষ প্রয়োগের ঘটনাটি জানাজানি হয়েছে এবং গ্রাম্যভাবে সমাধানের চেষ্টা করেছেন বলে স্বীকার করেন।

 

বিষ প্রয়োগে মাছ নিধনের বিষয়ে অভিযুক্ত অরুণ পাহান কে মুঠো ফোনে ০১৭৩৭৮০৫১৫১ নম্বরে জিজ্ঞাসা করলে তিনি এবং জগেন পাহান সহ কেউই বিষ প্রয়োগ করেননি এবং আনোয়ার হোসেন ও আরিফ উদ্দিন জোরপূর্বক পুকুরে মাছ ছেড়ে দিয়ে চাষ করে বলে জানান। তবে কি কাগজের মূলে অরুন ও জগেন পাহান গং পুকুুরের দাবী করেন জানতে চাইলে অরুন পাহান তার সদুত্তর দিতে ব্যার্থ হন। জগেন পাহান, অরুণ পাহান সহ আরও অভিযুক্তরা হলেন একই গ্রামের লালু পাহানের ছেলে ছবিয়া পাহান, শ্যামা পাহানের ছেলে শিবু পাহান এবং লবিন পাহানের ছেলে কৃষ্ণ পাহান।

 

লিখিত অভিযোগের বিষয় ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাইসুল ইসলামের নিকট জানতে চাইলে তিনি বলেন, ‘অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণ করা হব।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com