• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

নগরঘাটার ছাগলের হাট জম-জমাট

নিজস্ব প্রতিনিধি / ৩৭৩ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
নগরঘাটার ছাগলের হাট জম-জমাট

বিভিন্ন রঙ, জাত আর সাইজের ছাগলে ভরপুর বাজার। বছরের ১১টি মাস ঢিলেঢালা ভাবে চললেও কুরবানির ঈদ ঘিরে পুরো মাসে ৭-৮ দিন ছাগলের হাট বসে জম-জমাট। শত শত ক্রেতা-বিক্রেতার উপস্থিতিতে চলতে থাকে দর-দামের প্রতিযোগীতা। দামে মিলে গেলেই কেনাকাটা শেষ। খুশি হয় ক্রেতা-বিক্রেতা।

 

সপ্তাহে দুই দিন শনি ও মঙ্গলবার বসে সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা পোড়ার বাজারের ছাগলের হাট। মঙ্গলবার (১১জুন) ঈদুল আযহা উপলক্ষে কেনাবেচার জন্য এ হাটে সাধারণ ক্রেতা, বিক্রেতা ও ব্যবসায়ীদের উপস্থিতি থাকে চোখে পড়ার মত।

 

স্থানীয় বিক্রেতা আমিনুর রহমান বলেন, বাড়িতে পোষা ছাগলটি বিক্রয়ের জন্য এসেছি। চাহিদা মত দাম পেলেই বেচবো। বিক্রেতা

আনারুল ইসলাম বলেন, দর-দাম চলছে, আর একটু বেশি দাম পেলে বেচে দেব।

ধানদিয়ার হাবিব বলেন, ১৫/১৬ হাজার টাকা দামে একটি ছাগল কিনবো কুরবানির জন্য। দরাদামি চলছে, বিক্রেতা একটু কম নিলেই কেনা হয়ে যাবে। তবে বাজার মূল্য মোটামোটি ঠিক আছে।

 

ব্যবসায়ী রবিউল, কুদ্দুস, অসীতসহ কয়েকজন জানান, গ্রামে ঘুরে ঘুরে ও বাজার থেকে ছাগল ক্রয় করি। সেটা আবার ৩/৫’শ লাভে বিক্রয় করি। এখন পর্যন্ত কেনা-বেচা ভালই হচ্ছে। আশা করছি ভাল লাভবান হবো। বাজার কমিটি সূত্রে জানা যায়, পার্শবর্তি ধানদিয়া, লাবসা, বল্লী ও সরুলিয়া ইউনিয়নের ক্রেতারা ন্যায্য মূল্যে ছাগল ক্রয়ের জন্য ভিড় জমান এই পোড়ার বাজারে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com