• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:২৫
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

নগরঘাটায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে মিঠাবাড়ি বহুমুখী সংঘ চ্যাম্পিয়ন

নিজস্ব প্রতিনিধি / ২০৮ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

সাতক্ষীরা জেলার তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের মিঠাবাড়ি গ্রামের বল্ডফিল্ড মাঠে শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে অনুষ্ঠিত হয় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। হাজারো দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত এই খেলায় মুখোমুখি হয় খুলনার ডুমুরিয়া ফুটবল একাদশ ও মিঠাবাড়ি বহুমুখী সংঘ।

 

রোমাঞ্চকর এ ম্যাচে ২–১ গোলে জয় পেয়ে চ্যাম্পিয়নের মুকুট অর্জন করে মিঠাবাড়ি বহুমুখী সংঘ।

 

 

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ রুহুল আমিন আকাশ।

 

 

বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাসিরুল জুলফিকার খোকন, সাতক্ষীরা মেডিকেল কলেজের সিনিয়র কনসালটেন্ট ডা. ফখরুল আলম টিটু, ভূমি অফিসের নায়েব শেখ বাশারাত আলী, শিক্ষক আনারুল ইসলাম, আব্দুল মজিদ, মাহবুব মিলন, ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম এবং ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. ইলিয়াস হোসেন।

 

নগরঘাটা ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি ও সাবেক ওয়ার্ড সদস্য স.ম. হায়দার আলীর উপস্থিতিতে খেলায় সভাপতিত্ব করেন মিঠাবাড়ি বহুমুখী সংঘের সভাপতি স. ম. লিয়াকত।

 

এ সময় আরো উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ড সদস্য শেখ সরোয়ার, ৫নং ওয়ার্ড সদস্য ডা. আব্দুল গফুর, আবুল কালাম আজাদ প্রমুখ।

 

হারুন-অর-রশিদ কলেজের প্রভাষক আতাউর রহমান আতা’র সার্বিক সহযোগিতায় খেলা পরিচালনা করেন সাতক্ষীরা সিটি কলেজের প্রভাষক মো. শিমুল হোসেন।

 

খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। একই সাথে আগামী বছর থেকে ৩লক্ষ টাকার খেলা পরিচালনা করা হবে বলে ঘোষণা করা হয়।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com