• বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:২৩
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

‘নতুন বাজার ধরতে কমার্শিয়াল কাউন্সিলরদের প্রয়োজন ’

প্রতিনিধি: / ৩৬৭ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪

অর্থনীতি: রপ্তানি পণ্যের বহুমুখীকরণ ও বিশ্বের বিভিন্ন দেশে নতুন বাজার ধরতে কমার্শিয়াল কাউন্সিলরদের জোরালো ভ‚মিকা চায় দেশের শীর্ষ বাণিজ্য সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। পাশাপাশি বিশেষ অর্থনৈতিক অঞ্চলসহ বাংলাদেশে বিদেশি বিনিয়োগ নিয়ে আসতে কমার্শিয়াল কাউন্সিলর ও প্রথম সচিবদের (বাণিজ্যিক) তৎপর হওয়ার আহবান জানানো হয়। রোববার বিভিন্ন দেশে নিয়োগপ্রাপ্ত কমার্শিয়াল কাউন্সিলর ও প্রথম সচিব (বাণিজ্যিক) পদে সদ্য যোগদানকৃত কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক সৌজন্য সাক্ষাতে এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম এই আহবান জানান। মাহবুবুল আলম বলেন, ‘বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি এবং বাজার বিস্তারের লক্ষ্যে বিদেশি বিনিয়োগের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈশ্বিক সংকটের মধ্যেও আমাদের মূল লক্ষ্য বাণিজ্যিক দিকগুলোকে ঠিক রাখা।’ এ ক্ষেত্রে নিয়োগপ্রাপ্ত কমার্শিয়াল কাউন্সিলর ও প্রথম সচিব (বাণিজ্যিক) গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখতে পারে বলে মন্তব্য করেন তিনি। এ সময় সদ্যোযোগদানকৃত কর্মকর্তাদের কাছে বাজারবৈচিত্র্য ও রপ্তানি বৃদ্ধিতে কাজ করা এবং সব ধরনের দেশি-বিদেশি উন্নয়ন সংস্থা, জাতীয় ও আন্তর্জাতিক সংস্থা এবং বাণিজ্যিক সংগঠনগুলোর সঙ্গে যোগাযোগ আরো শক্ত করার আহবান জানান মাহবুবুল আলম। এজন্য কমার্শিয়াল কাউন্সিলর ও প্রথম সচিবদের (বাণিজ্যিক) সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন এফবিসিসিআই সভাপতি।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com