• রবিবার, ৩১ মে ২০২৬, ১১:২২
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

নারায়ণগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ

জাহাঙ্গীর হোসেন / ৭৪২ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫

জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে নারায়ণগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৫’র সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (৩ জুন) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহম্মদ মুশিউর রহমান’র সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

 

অনুষ্ঠানে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ মো. তাজুল ইসলাম।

 

 

প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিঞা তার বক্তব্যে বলেন, আমরা পুষ্টি নিয়ে যতই গবেষণা করি, সেমিনার করি, আইন প্রয়োগ করি তাতে কোন কাজে আসবে না, ভালো ফলাফল পাবো না। আমরা যদি নিজেরা সচেতন ও পরিবর্তন না হই। যদি পরিবর্তন না হই তাহলে এর ভালো ফলাফল পাবো না, সমাজ পরিবর্তন হবে না। জানা যায়, একজন রান্নাঘরে রান্না করতে গেলে তিনি লাল চিনি ব্যবহার করতে গিয়ে দেখেন চিনিতে লাল রং মেশানো । ফলে হাতে রং লেগে যাচ্ছে। এর মানে সাদা চিনি কে লাল রং দিয় লাল করা হয়েছে। এই রকম মন মানসিকতা থেকে আমাদের ফিরে আসতে হবে। সঠিক পুষ্টিগুণ সম্পন্ন খাবার আমাদের বাজারজাত করতে হবে এবং সবাইকে সেই খাবার খেতে হবে। কিন্তু আমরা সেই খাবার কোথায় পাব? সব খাদ্য ভেজালে সয়লাভ । তাই আমাদেরকে সবার পরিবর্তন হতে হবে। ভালো মানুষ হতে হবে। এই ধরনের খারাপ চিন্তা ভাবনা দূর করতে হবে। আমরা আরো জানতে পেরেছি যে, চামড়ার ট্যানারির বিষাক্ত বর্জ্য দিয়ে পোলট্রি মুরগি ও মাছের হ্যাচারিতে খাবার তৈরি করা হয় । আবার মুরগির বিষাক্ত বর্জ্য দিয়ে মাছের খাবার তৈরি করা হয়। অনেক মুরগির ফার্ম আছে যার নিচে মাছের চাষ করে থাকেন। এ সব খাদ্যের কারনে আমরা এখন আর সেই মাছ ও ব্রয়লার মুরগি খেতে স্বাদ পাই না ও ঘ্রাণ পাইনা। শাকসবজিতেও বিভিন্ন প্রকার কেমিক্যাল ও রাসায়নিক সার ব্যবহার করা হয়। আর ফলের ব্যাপারটা কি বলবো এটা আপনারা সবাই জানেন বাজারের ফলে কি পরিমাণ ফরমালিন মেশানো হয়ে থাকে। তা আমরা পুষ্টি মনে করে খাচ্ছি। আসলে আমরা মনে হয় বিষ খাচ্ছি। এর কারনে বিভিন্ন রোগের সৃষ্টি হচ্ছে আমাদের দেহে। আপনারা বলেন কিভাবে আমরা সুস্থ থাকবো এই ধরনের খাবার খেয়ে। তাই আমাদের পোস্ট গুন সম্পন্ন খাবার খেতে হবে সবাইকে। সবাইকে সচেতন হতে হবে নিজের জন্য দেশের জন্য।

 

স্বাগত বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শহীদুল ইসলাম খান।

 

জেলা সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. আমিনুল হক’র সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. একেএম, মেহেদী হাসান ও আদর্শ স্কুলের প্রধান শিক্ষক মো. আজিজুল ইসলাম।

 

সমাপনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা ইপিআই সুপারিন্টেন্ডেন্ট লুৎফর রহমান ও এনজিও প্রতিনিধি রাহিমা আক্তার লিজা, মোজাম্মেল হোসেন লিটন আজমান হোসাইন ও সেলিম রেজা প্রমূখ।

 

অনুষ্ঠান শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com