• বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:২২
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

নারায়ণগঞ্জে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত

জাহাঙ্গীর হোসেন / ৩২১ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
নারায়ণগঞ্জে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত

“Breaking Rabies Boundaries” এই প্রতিপাদ্যকে সামনে রেখে র্যালি, আলোচনা ও বিনামূল্যে টিকা-চিকিৎসা পরামর্শের মধ্য দিয়ে নারায়ণগঞ্জে পালিত হলো বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৪।

 

শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে জেলা প্রাণিসম্পদ দপ্তরের সভাকক্ষে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আ. মান্নান মিয়া’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জলাতঙ্ক রোগ রোধ ও সচেতনতামূলক বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনীক বিশ্বাস ও জেলা ভেটেরিনারি অফিসার ডা. মো. জাকির হোসেন।

 

সভায় বক্তব্য রাখেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ডা. এবিএম জাহাঙ্গীর রতন, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আসাদুল ইসলাম, জেলা ভেটেরিনারি অফিসার ডা. কবির হোসেন ও সদর উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা মিতা চক্রবর্তী। এ সময় জেলা ও বিভিন্ন উপজেলার অন্যান্য কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন।

 

গজারিয়া উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. আতাউর রহমান ভূঁইয়ার সঞ্চালনায় সভায় প্রেজেন্টেশন উপস্থাপন করেন সদর উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. আল মাহমুদ হাসান।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com