• রবিবার, ৩১ মে ২০২৬, ১১:৩৫
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

নারায়ণগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস পালিত

জাহাঙ্গীর হোসেন / ১৪২ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে ও ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি এবং ভিশন স্প্রিং এর সহযোগিতায় নারায়ণগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস-২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়।

 

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় চত্বরে ব্র্যাক ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক আবুল কালাম আজাদ সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহম্মদ মুশিউর রহমান।

 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্রাক ম্যানেজার (বিএইচ পি) মো: মুস্তাফিজুর রহমান,নজেলা সমন্বয়ক (ব্র্যাক) সুমন চৌধুরী, জেলা ব্যবস্থাপক (টিবি) শামীম হোসেন, এলাকা ব্যবস্থাপক (বিএইচপি) পবিত্র কুমার দেবনাথ, কর্মসূচি সংগঠক (বিএইচপি) অন্তু কর্মকার, এবং ভিশন স্প্রিং এর প্রতিনিধি সহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ।

 

অনুষ্ঠানে চক্ষু সচেতনতা বৃদ্ধি, চোখের স্বাস্থ্য রক্ষায় গুরুত্ব এবং বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবার মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়নের প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়। এছাড়া, উপস্থিত সকলকে চোখের যত্ন ও নিয়মিত চক্ষু পরীক্ষা করার প্রয়োজনীয়তা নিয়ে সচেতন করা হয়।

 

উক্ত আয়োজনে নারায়ণগঞ্জের সাধারণ জনগণসহ চিকিৎসক, শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি অংশগ্রহণ করেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com