• বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:৩৪
সর্বশেষ :
খুলনাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন গণমাধ্যম ও মানবাধিকার কর্মী রাসেল শিকদার ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রনেতা ও খুলনা মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য নাসির উদ্দীন আকন ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন ১৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: আবুল কালাম ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা শাহীন পাটোয়ারী খুলনায় উদ্বোধনী দিনে ফ্যামিলি কার্ড পাচ্ছেন ১ হাজার নারী ১২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ইফতার বিতরণ রমযানে মানব সেবায় ওব্যাট হেল্পার্স ৬০০ পরিবারকে মানবিক সহায়তা ওব্যাট হেল্পার্স ও হিউম্যানিটি’র দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ স্ত্রী-কন্যাকে নিয়ে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী স্ত্রী-কন্যাকে নিয়ে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

না.গঞ্জ সদরে “তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” শীর্ষক কর্মশালা

জাহাঙ্গীর হোসেন / ২৪০ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫

না.গঞ্জ সদর উপজেলা পরিষদের আয়োজনে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) চলাকালীন তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জ সদরে “তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বেলা ১০টায় উপজেলা পরিষদের অডিটোরিয়াম হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী।

 

কর্মশালায় বিচার কমিটির মধ্যে উপস্থিত ছিলেন আহ্বায়ক ও সহকারী কমিশনার (ভূমি) সদর সার্কেলের সাদিয়া আক্তার, সদস্য ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. রিয়াজুল হক, সদস্য ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আঞ্জুমান আরা ও সদস্য সচিব উপজেলা প্রকৌশল কর্মকর্তা মোহাম্মদ গোলাম সারোয়ার।

 

এছাড়াও কর্মশালায় সহকারী কমিশনার (ভূমি) সিদ্ধিরগঞ্জ সার্কেলের দেনযানী কর, উপজেলা সমবায় কর্মকর্তা নাজমুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদা হাসনাত ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

নারায়ণগঞ্জ সদর উপজেলা স্কাউটের কমিশনার ফজলুল হক ভূঁইয়ার সঞ্চালনায় কর্মশালায় সদর উপজেলার ৭টি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com