• রবিবার, ৩১ মে ২০২৬, ১১:২৮
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

না.গঞ্জ সদরে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

জাহাঙ্গীর হোসেন / ৬৭৯ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

“কৃষিই সমৃদ্ধি” এই শ্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জ সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৪-২৫ অর্থ বছরে কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এবং সদর উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে বিনামূল্যে শাকসবজি, নারিকেল, তাল, লেবু, নিম, বেল, জাম, কাঁঠাল ও আম এর চারা, বীজ, সার ও অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

বৃহস্পতিবার ( ৩ জুলাই) বেলা ১১টায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোছাঃ রুপালী খাতুন। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আ,তা,ম বোরহান উদ্দিন, কমর আলী স্কুল এন্ড কলেজ’র অধ্যক্ষ মো. নূরুল ইসলাম, সদর উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুস সালাম ও সদর উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা মিতা চক্রবর্তী।

 

নারায়ণগঞ্জ সদর উপজেলা উদ্ভি দ সংরক্ষণ’র উপ-সহকারী মো. ছৈয়দুজ্জামান’র সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শান্তা ইসলাম নওরীন ও সদর উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ।

 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নারায়ণগঞ্জ সদর, নারায়ণগঞ্জ কর্তৃক প্রণোদনা পুনর্বাসন কর্মসূচীর আওতায় ২০২৪- ২৫ অর্থবছরে বিতরণকৃত চারাঃ

১। নিম, জাম, বেল, কাঠাল- ১০০০০ টি ( ২৫০০ শিক্ষার্থী ৪ টা করে চারা)
২। নারিকেল ২০০ জন কৃষক ৫ টি করে ১০০০ চারা
৩। ৮০০ নারিকেল চারা প্রায় ৬০ টা প্রতিষ্ঠান এ
৪। ১০০ জন কৃষক ৫ টা করে আমের চারা মোট ৫০০ টি
৫। ১৬০ জন কৃষক ৫ প্রকারের সবজি বীজ, ৫ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি- সার
৬। তালের চারা ও বেড়া, খুটি ৪০০ টি- (গ্রীন এন্ড ক্লীন কর্মসূচি)


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com