• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:২৭
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

নিউজিল্যান্ডের বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত রাচীন রবীন্দ্র

প্রতিনিধি: / ২৯৮ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪

স্পোর্টস: গেল বছর ভারতের মাটিতে বিশ্বকাপে মোট দশ ম্যাচ খেলে ৬৪ গড়ে করেন ৫৭৭ রান। যার মধ্যে তিনটি সেঞ্চুরি এবং দুইটি হাফ সেঞ্চুরি ছিল। এমন পারফরম্যান্সের পর ভারত বিশ্বকাপের সেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হন ২৪ বছর বয়সী এই ক্রিকেটার। সেই ধারাবাহিকতায় ধরে রেখে নিউজিল্যান্ডের ২০২৩ সালে বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হন ভারতীয় বংশোদ্ভূত এই ক্রিকেটার। গত বুধবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দেশটির বর্ষসেরা পুরস্কার স্যার রিচার্ড হ্যাডলি মেডেল জিতেছেন রাচীন রবীন্দ্র। সেই সঙ্গে এদিন অন্যরকম এক রেকর্ডও গড়েন এই কিউই তারকা। কেননা নিউজিল্যান্ডের ইতিহাসে সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে এই পুরস্কার জেতেন রবীন্দ্র। গেল বছর ২৫টি ওয়ানডে ম্যাচ খেলে ২১ ইনিংসে ব্যাট করে ৪১ গড়ে করেন ৮২০ রান। যার মধ্যে তিনটি করে সেঞ্চুরি এবং হাফ সেঞ্চুরি ছিল। এছাড়াও বল হাতে শিকার করেন ১৮ উইকেট। অন্যদিকে এদিন নিউজিল্যান্ডে বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কার ওঠে কেন উইলিয়ামসনের হাতে। গেল বছর ইনজুরির কারণে বেশির ভাগ সময় মাঠের বাইরে কাটাতে হয়েছে এই কিউই অধিনায়ককে। ২০২৩ সালে মাত্র ছয়টি সাদা পোশাকের ম্যাচ খেলেন তিনি। সেখানে ৫৬ গড়ে করেন ৬১৯ রান। যার মধ্যে ছিল ৩টি সেঞ্চুরি এবং একটি ডাবল সেঞ্চুরি। সেই সঙ্গে গেল বছর ভারত বিশ্বকাপে মাত্র চার ম্যাচ খেলে ২৫৬ রান করেন। যার ফলে বিশ্বকাপের নিউজিল্যান্ড দলের ফাস্ট ক্লাস ব্যাটারের পুরস্কারও ওঠেন এই ক্রিকেটারের হাতে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com