• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:১৭
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

নিউ জিল্যান্ডের একটি ফ্লাইটে ‘যান্ত্রিক ত্রুটি’, আহত ৫০

প্রতিনিধি: / ৩১০ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১১ মার্চ, ২০২৪

বিদেশ : নিউজিল্যান্ডের একটি ফ্লাইটে ‘যান্ত্রিক ত্রুটি’র কারণে ‘প্রচন্ড ঝাঁকুনী’র ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন ৫০ জন। সোমবার এই ঘটনা ঘটেছে। স্থানীয় সংবাদমাধ্যম নিউজিল্যান্ড হেরাল্ড এর বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। নিউজিল্যান্ড হেরাল্ডকে এলএটিএএম এয়ারলাইন্স জানিয়েছে, সিডনি থেকে অকল্যান্ডে যাওয়ার পথে এলএ ৮০০ ফ্লাইটে এই দুর্ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন। তবে আহতদের বেশিরভাগই ছোটখাটো আঘাত পেয়েছেন। ফ্লাইটএওয়্যার অনুসারে, এলএটিএএম এয়ারলাইন্সের এলএ৮০০ ফ্লাইটটি ছিল বোয়িংয়ের ড্রিমলাইনার ৭৮৭-৯ উড়োজাহাজের। এটি সোমবার বিকেলে নির্ধারিত সময়ে অকল্যান্ড বিমানবন্দরে অবতরণ করে। ফ্লাইটটি সাধারণত চিলির সান্তিয়াগো যাওয়ার পথে অকল্যান্ডে থামে। দক্ষিণ আমেরিকার এয়ারলাইন্সের এক মুখপাত্র হেরাল্ডকে বলেছেন, ফ্লাইটে একটি ‘যান্ত্রিক ত্রুটি’ দেখা দিয়েছিল। এতে কিছু ক্রু এবং যাত্রীরা আহত হয়েছেন। তবে এ বিষয়ে আরও বিস্তারিত কিছু জানাননি তিনি। এক মুখপাত্র রয়টার্সকে জানিয়েছেন, হ্যাটো হোন সেন্ট জন অ্যাম্বুলেন্স বিমানবন্দরে প্রায় ৫০ জনকে চিকিৎসা সেবা দিয়েছেন। তাদের মধ্যে এক রোগীর অবস্থা গুরুতর এবং বাকিরা হালকা থেকে মাঝারি ধরণের আঘাত পেয়েছেন। এক যাত্রী নিউজিল্যান্ড হেরাল্ডকে বলেছিলেন, ফ্লাইটের সময় তিনি ‘তড়িৎগতিতে সামান্য আসনচ্যুত হয়ে যান। এ ঘটনার কারণ এবং প্রকৃতি সম্পর্কে বোয়িং এবং এলএটিএএম কে প্রশ্ন করা হলে তাৎক্ষণিকভাবে কোনও জবাব পায়নি রয়টার্স।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com