• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:২৮
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

নিজ ফেসবুক আইডি লাল করলেন জেনারেল ইকবাল

অনলাইন ডেস্ক / ৩৫০ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪
নিজ ফেসবুক আইডি লাল করলেন জেনারেল ইকবাল

মঙ্গলবার থেকে লাল রক্তে ছেয়ে গেছে ফেসবুক। কারো আইডিতে প্রবেশ করলে যেমন লাল রঙ দেখা যাচ্ছে। তেমনি, কারো পোস্ট দেখতে গেলেও চোখে পড়ছে লাল রঙ। শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করে দেশ-বিদেশের লাখ লাখ বাংলাদেশি নিজেদের প্রোফাইল পিকচার পরিবর্তন করে লাল রঙ সেঁটে দিয়েছেন। সাধারণ নাগরিক থেকে শুরু করে নামিদামি অনেক ব্যক্তি, এমনকি বিদেশিরাও এমনটা করছেন।

বাংলাদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মধ্যে সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়া নিজের ফেসবুক প্রোফাইল পিকচার-ই নয়, নিজের ফেসবুক কাভার ফটোও লাল রঙে পরিবর্তন করেছেন। মঙ্গলবার দিবাগত রাতে তিনি প্রোফাইল আর কাভার ফটো পরিবর্তন করার পর সেগুলোতে অসংখ্য ‘লাইক’ করেন নেটিজেনরা। সবাই তার এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে ইতিবাচক মন্তব্যও করতে থাকেন।

উলে­খ্য, জেনারেল (অবঃ) ইকবাল করিম ভূঁইয়ার জন্ম ১৯৫৭ সালের ২ জুন কুমিল­ায়। কুমিল­া জিলা স্কুল এবং ফৌজদারহাট ক্যাডেট কলেজে তার পড়ালেখা। ১৯৭৬ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন পান ইকবাল করিম ভূঁইয়া। নবম পদাতিক ডিভিশনের অধিনায়কের ভূমিকায় ছিলেন তিনি। ভালো কাজের স্বীকৃতি হিসেবে কুয়েত সরকার তাকে লিবারেশন অব কুয়েত মেডেল প্রদান করে।

২০১০ সালের মে মাসে তিনি পদোন্নতি পেয়ে লেফটেন্যান্ট জেনারেল হন। ২০১২ সালে সাবেক সেনাপ্রধান জেনারেল আবদুল মুবীনের কাছ থেকে সেনাপ্রধানের দায়িত্ব গ্রহণ করেন ইকবাল করিম ভূঁইয়া। প্রায় চার দশকের পেশাগত জীবনে সেনাবাহিনীকে কর্মোদ্দীপ্ত করেছেন ইকবাল করিম ভূঁইয়া। ২০১৫ সালের ২৫ জুন সেনাপ্রধান হিসেবে অবসরে যান তিনি।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com