• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৩
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

নির্বাচনে কোন পক্ষকে কোন ভাবে অবৈধ সুবিধা দেয়া হবে না: পুলিশ সুপার মোহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী 

বিএম আলাউদ্দীন আশাশুনি ব্যুরো / ৩৩০ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২০ মে, ২০২৪
পুলিশ সুপার মোহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী 

২১ মে উপজেলা পরিষদ নির্বাচনে কোন পক্ষকে কোন ভাবে অবৈধ সুবিধা দেয়া হবে না। ভোটারদের সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করা হবে। ভোটকেন্দ্রে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা ও সদস্যদেরকে চোখ কান খোলা রেখে কাজ করতে হবে। কোন প্রার্থী বা সমর্থকরা ভোটকেন্দ্রে কোন ধরনের বিশৃঙ্খলা করতে না পারে সে বিষয়ে পুলিশ প্রশাসনকে তৎপর থাকতে হবে। আশাশুনি উপজেলা পরিষদ নির্বাচন একটি দৃষ্টান্ত হিসাবে তুলে ধরতে যা যা করা প্রয়োজন তাই করা হবে।
এক ব্যক্তি একাধিকবার কোন কেন্দ্রের ভিতরে প্রবেশ করতে পারবে না। যদি কোন ব্যক্তি একাধিকবার কেন্দ্রের মধ্যে প্রবেশ করার চেষ্টা করে আপনারা সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন। আমরা তাৎক্ষণিক সেটা ব্যবস্থা গ্রহণ করব।
আশাশুনিতে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে সোমবার সকাল ১০ টায় হাই স্কুল মাঠ প্রাঙ্গণে আয়োজিত পুলিশ ব্রিফিং প্যারেড শেষে উপস্থিত সাংবাদিকদের সাথে তাৎক্ষণিক সংক্ষিপ্ত মতবিনিময় কালে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী উপরোক্ত কথা গুলো বলেন।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রনি আলম নূর, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মীর আসাদুজ্জামান, জেলা ডিবির ওসি মোঃ তারেক হাসান ইবনে আজিজ, পুলিশ পরিদর্শক সাতক্ষীরা কন্ট্রোল ইনচার্জ চৌধুরী রেজাউল করিম, থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার, ওসি তদন্ত রফিকুল ইসলামসহ জেলা পুলিশের কর্মকর্তা ও থানার অফিসার বৃন্দ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com