• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

পাইকগাছায় বৃদ্ধি পেয়েছে চুরির প্রবনতা 

প্রতিনিধি: / ৩৫০ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে চুরির প্রবনতা।থানা পুলিশ কঠোর অবস্থানে থাকলেও কোন ভাবেই যেন চুরি ঠেকানো যাচ্ছে না। প্রতিনিয়ত কোথাও না কোথাও চুরি সংঘটিত হচ্ছে। সংঘবদ্ধ চোরেরা বাড়িতে থাকা লোকজন কে অচেতন করে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যাচ্ছে। কোথাও কোথাও সোলার প্যানেল,ব্যাটারী,টিউব ওয়েল, ইঞ্জিন ভ্যানসহ বিভিন্ন মালামাল চুরি করছে। সর্বশেষ গতকাল সোমবার সকাল ১১ টার দিকে উপজেলা সদরের প্রাণকেন্দ্র উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেনের খুলনা- ল-১১-৭২৮৪ নং হোন্ডা এক্স ব্লেড মটরসাইকেল চুরি হয়ে যায়।এ ব্যাপারে কাজী জাহাঙ্গীর হোসেন বলেন মটরসাইকেলটি রেখে আমি বিদ্যুৎ বিল দিতে স্যোসাল ইসলামী ব্যাংকে যায়,মাত্র ৫ মিনিটের ব্যবধানে মটরসাইকেলটি চুরি হয়ে যায়।সিসি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।এ দিকে এর আগের দিন সোমবার ভোরে উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু’র পৌরসভার ৯ নং ওয়ার্ডের শিববাটিস্থ বসতবাড়িতে চুরি সংঘটিত হয়। সংঘবদ্ধ চোরেরা বসতবাড়ি থেকে নগদ ৪৫ হাজার টাকাসহ লক্ষাধিক স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। বিষয়টি উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় আলোচনা হয়। চুরি রোধে থানা পুলিশের কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে এলাকাবাসী।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com