• সোমবার, ০১ জুন ২০২৬, ১২:২০
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

পাইকগাছায় অজ্ঞানপার্টির হোতা ইউপি সদস্য সবুজ আটক; চুরির দেড় লাখ টাকা উদ্ধার

প্রতিনিধি: / ২৩৯ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৭ এপ্রিল, ২০২৪

পাইকগাছা (খুলনা)প্রতিনিধি: পাইকগাছায় অজ্ঞান পার্টির হোতা ইউপি সদস্য মোঃ সবুজ সরদার  আটক ও চুরির ১ লাখ ৪৫ হাজার টাকা উদ্ধার।  উপজেলার কপিলমুনিতে যাত্রীবাহী বাসে অজ্ঞানপার্টির কবলে পড়ে মো: ইস্রাফিল সানার (৩৪) প্রায় দেড় লক্ষ টাকা চুরির ঘটনা ঘটে। এসময় তাকে অচেতন অবস্থায় যাত্রীরা উদ্ধার করে কপিলমুনি হাসপাতালে ভর্তি করে এবং ঘটনায় সাথে জড়িত থাকার অভিযোগে তারা তালার খলিশখালী ইউপি সদস্য সবুজ সরদার (৪১)   কে হাতে-নাতে আটক করে স্থানীয় কপিলমুনি পুলিশ ফাঁড়িতে সোর্পদ করেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
থানা পুলিশ সুত্রে জানা গেছে, ৬ এপ্রিল শনিবার দুপুর পৌনে দুই টায় খুলনাগামী যাত্রীবাহীবাস পাইকগাছার কপিলমুনি বাজারে পৌছায়।এ বাসের যাত্রী মোঃ ইসরাফিল হোসেন চুকনগর বাজারে মোটরসাইকেল কেনার জন্য যাচ্ছিল। সঙ্গে তার চাচাতো ভাই ও ভাতিজা ছিলো। তাদের বাড়ী সাতক্ষীরা জেলার আশাশুনি থানার শ্রীপুর গ্রামে। ইসরাফিলরে পাশের সিটে যাত্রীবেশে বসে থাকা অজ্ঞান পার্টির হোতা সাতক্ষীরা জেলার পাটকেলঘাটার গণেশপুর গ্রামের মোঃ সবুজ সরদার (৪১) বিস্কুটের মধ্যে চেতনানাশক ঔষধ প্রয়োগ পূর্বক সেই বিস্কুট খাওয়াইয়ে অচেতন করে ইসরাফিলরে প্যান্টের পকেটে থাকা ১ লাখ ৪৫হাজার  টাকা চুরি করে নেয়। এসময় পাশের যাত্রীসহ বাসে থাকা তার স্বজনরা বিষয়টি প্রত্যক্ষ করে সবুজকে হাতে-নাতে আটক ও ইস্রাফিলকে কপিলমুনি হাসপাতালে ভর্তি করে। পরে পুলিশ তার কাছ তেকে ১ লক্ষ ৪৫ হাজার টাকা উদ্ধার করে।গ্রেফতার কৃত আসামী মোঃ সবুজ সরদার (৪১) সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানাধীন খলিশখালি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। তার বিরুদ্ধে ইতিপূর্বেও অজ্ঞান করে টাকা পয়সা হাতিয়ে নেওয়ার চারটি মামলা সহ মোট পাচটি মামলা আছে।পাইকগাছা থানার ওসি ওবাইদুর রহমান বলেন,অজ্ঞান পার্টির হোতা মোঃ সবুজ সরদার আটক করে চোরাই টাকা উদ্ধার করা হয়েছে। অজ্ঞান পার্টির হোতা মোঃ সবুজ সরদারের নামে থানায় মামলা হয়েছে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com