• সোমবার, ০১ জুন ২০২৬, ০২:৫৬
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

পাইকগাছায় চেতনা নাশক খাইয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

ইমদাদুল হক, পাইকগাছা, খুলনা প্রতিনিধি  / ৪২২ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৫ মে, ২০২৪
পাইকগাছায় চেতনা নাশক খাইয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

পাইকগাছায় খাবারের সাথে চেতনা নাশক জাতীয় দ্রব্য খাইয়ে পরিবারের চার সদস্যকে অজ্ঞান করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে উপজেলার চাঁদখালী ইউনিয়নের কৃষ্ণ নগর গ্রামের চাঁদখালী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের স্কুল শিক্ষক কাজল কুমার রায়ের বাড়িতে এ ঘটনা ঘটেছে।
এলাকাবাসী অচেতন অবস্থায় পরিবারের চারজনকে হাসপাতালে ভর্তি করেছে। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
অসুস্থ স্কুল শিক্ষক কাজল কুমার রায়ের স্ত্রী সুস্মিতা রায় জানান, শুক্রবার রাত ১১ টার দিকে খাওয়া দাওয়া শেষ করে আমরা সকলে ঘুমিয়ে পড়ি। শনিবার সকাল সাড়ে সাতটার দিকে আমার মেয়ের প্রাইভেট শিক্ষক ডাকাডাকি করলে আমি কিছুটা বুঝতে পরি।
সে সময় শিক্ষকসহ এলাকাবাসী আমাদের পরিবারের ৪ জনকে  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করে দেন। আমার স্বামী ও শাশুড়ি অজ্ঞান অবস্থায় রয়েছেন। আমি এবং আমার ১১ বছরের মেয়ে আমরা এখনো অনেকটাই অসুস্থ। স্কুল শিক্ষকের স্ত্রী আরো জানান, বাড়িতে প্রায় ১০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৭ লক্ষ টাকা আলমারিতে ছিল। পরে দেখা গেছে আলমারী ভেঙ্গে নগদ টাকা ও স্বর্ণালংকার দুর্বৃত্তরা নিয়ে গেছে।
থানার ওসি ওবাইদুর রহমান জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। পরিবারের সদস্যরা সুস্থ হলে অভিযোগ দিতে বলেছি। চক্রটি খুব শিঘ্রই গ্রেফতার হবে বলে আশা করছি।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com