• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

পাইকগাছায় নবাগত ইউএনও হিসেবে মাহেরা নাজনীন এর যোগদান

প্রতিনিধি: / ৩৭৫ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২২ মার্চ, ২০২৪

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন মাহেরা নাজনীন। তিনি বৃহস্পতিবার সকালে বিদায়ী ইউএনও মুহাম্মদ আল-আমিন এর নিকট থেকে দায়িত্ব বুঝে নেন। নবাগত ইউএনও মাহেরা নাজনীন এর জন্মস্থান সাতক্ষীরা সদরে। পিতা মোহাম্মদ আলী সরদার, মাতা মমতাজ পারভীন। স্বামী মোঃ জুবায়ের হোসেন সাব-রেজিষ্ট্রার হিসেবে সাতক্ষীরার শ্যামনগরে কর্মরত রয়েছেন। ইউএনও মাহেরা নাজনীন জাহাঙ্গীর নগর বিশ্ব বিদ্যালয়ের ভুগোল ও পরিবেশ অনুষদ থেকে অনার্স ও মাস্টার্স পাস করে ২০১৭ সালে ৩৫তম বিসিএস’এর প্রশাসনিক ক্যাডার কর্মকর্তা হিসেবে সরকারি চাকুরিতে যোগদান করেন। প্রথমে তিনি সহকারী কমিশনার হিসেবে চাপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে, এরপর কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে, পরবর্তীতে সহকারী কমিশনার (ভ‚মি) হিসেবে বাগেরহাটের কচুয়া’য়, সর্বশেষ তিনি বিগত প্রায় ২ বছর খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। ব্যক্তিগত জীবনে ইউএনও মাহেরা নাজনীন এর ১ ছেলে ও ১ মেয়ে সন্তান রয়েছে। এদিকে বিদায়ী ইউএনও মুহাম্মদ আল-আমিন ২০২৩ সালের ২১ আগস্ট উপজেলা নির্বাহী অফিসার হিসেবে অত্র উপজেলায় যোগদান করেন। মাত্র ৭ মাসের ব্যবধানে উল্লেখযোগ্য জনকল্যাণমূলক কর্মকান্ডের মাধ্যমে তিনি এলাকার মানুষের কাছে প্রিয় হয়ে ওঠেন। যোগদানের পর উপজেলা পরিষদ ও প্রশাসনের বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠান এবং সংগঠনের পক্ষ থেকে নবাগত ইউএনও’কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সকলের সহযোগিতায় এলাকার উন্নয়ন ও অগ্রগতিকে এগিয়ে নেওয়ার পাশাপাশি মানুষের শতভাগ সরকারি সেবা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন নবাগত ইউএনও মাহেরা নাজনীন। উল্লেখ্য, গত ১৮ মার্চ খুলনা বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিনকে জেলার ডুমুরিয়া’য় এবং বিভাগীয় কমিশনার কার্যালয়ে কর্মরত সহকারী কমিশনার মাহেরা  নাজনীনকে পাইকগাছাতে বদলি করা হয়।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com