• রবিবার, ৩১ মে ২০২৬, ১১:৪৯
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

পাইকগাছায় প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত ; পিতা-পুত্র আটক 

প্রতিনিধি: / ৩৫৩ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪

পাইকগাছা (খুলনাপ্রতিনিধি:  পাইকগাছায় গৃহবধূ ধর্ষনের রেশ কাটতে না কাটতেই এবার প্রতিপক্ষের হামলায় কুশিলাল মন্ডল (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। এ হামলায় নিহত বৃদ্ধের ছেলে কৃষ্ণ মন্ডল (৪০) গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ পিতা-পুত্রকে আটক করেছে। সোমবার রাত সাড়ে ৯টার দিকে  বসতবাড়ীর ঘেরার নেটজাল তোলাকে কেন্দ্র করে বাঁধা দিতে গেলে প্রতিপক্ষের হামলা ও মারপিটে উপজেলার চাঁদখালী ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামে  হতাহতের এ ঘটনা ঘটে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

থানা পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানাগেছে, নিহত কুশিলাল মন্ডল ও তার আপন বড়ভাই রনজিৎ মন্ডল ওরফে লব (৭৯) এর সাথে বসতবাড়ীর জায়গা-জমি নিয়ে দুই পরিবারের মাঝে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। এক বছর আগে কুশিলাল এর পরিবার তাদের বসতবাড়ীর সীমানা নেটজাল দিয়ে ঘিরে দেয়। ঘটনার দিন রাতে প্রতিপক্ষ রণজিৎ মন্ডল ও তার ছেলে গোবিন্দ মন্ডলরা   দুই পরিবারের বসতবাড়ীর সিমানার নেটজাল তুলে দেওয়ার চেষ্টা করে এসময় কুশিলালের পরিবার বাঁধা দিতে গেলে গোবিন্দ মন্ডলরা এদের উপর উপর হামলা করে মারপিট করে। এসময় প্রতিপক্ষের হামলায়  মাথায় আঘাত পেয়ে বৃদ্ধ কুশিলাল মন্ডল ঘটনাস্থলেই মারা যান এবং ছেলে কৃষ্ণ মন্ডল মাথা গুরুতর জখম হয়।পরে স্থানীয় লোকজন আহত ছেলেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ খবর পেয়ে ওই রাতেই সিনিয়র সহকারী পুলিশ সুপার ডি সার্কেল সাইফুল ইসলাম ও ওসি ওবাইদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মৃতদেহ উদ্ধার করেন। এ ব্যাপারে  আহত কৃষ্ণ’র স্ত্রী সুশিলা জানান,হাঁস-মুরগী,ছাগল ঠেকাতে আমারা বসতবাড়ীর সামনের সীমানা নেটজাল দিয়ে ঘিরে দেয়। ঘটনার সময় গৌবিন্দ নেটজাল তুলে দিলে আমি প্রতিবাদ করি। এতে উভয়ের মধ্যে  তর্ক-বিতর্ক শুরুর এক পর্যায়ে সে আমার চুলের মুঠো ধরে চড়-থাপ্পড় মারে। এসময় আমার  স্বামী এবং শ্বশুর এগিয়ে এলে প্রতিপক্ষ গৌবিন্দ ও বিশ্বজিৎ তারা দুই ভাই সহ তাদের পরিবারের লোকজন বেদম মারপিট করে। তাদের লাঠির আঘাতে শশুর কুশিলাল  ঘটনাস্থলেই মারা যান এবং স্বামী কৃষ্ণ মন্ডল গুরুতর আহত হয়। ওসি ওবাইদুর রহমান বলেন  এ ঘটনায় নিহতের ছেলে  কৃষ্ণ মন্ডল বাদী হয়ে ৪ জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা করেছে। এ মামলায়

 নিহতের বড় ভাই রনজিৎ মন্ডল ও তার ছেলে গোবিন্দ মন্ডল  ( ৫৫)কে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য গত রোববার গভীর রাতে উপজেলার রাড়ুলীতে মধ্যবয়সী এক নারী ধর্ষণ ও পাশবিক নির্যাতনের শিকার হন।  এ বিষয়ে জানতে চাইলে ওসি এ প্রতিনিধিকে বলেন, ভিকটিম নারী  অনেকটা সুস্থ্য হয়েছেন এবং এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি  চলছে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com