• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

পাইকগাছায় বাল্য বিবাহ থেকে রক্ষা পেল কিশোরী

প্রতিনিধি: / ৩৭১ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় স্কুল ছাত্রীর বাল্য বিবাহ বন্ধ করে দেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। জানা যায়,শুক্রবার দুপুরে  পাইকগাছার সোলাদানা ইউনিয়নের ভিলেজ পাইকগাছা গ্রামের আক্তার হোসেনের ৭ম শ্রেণি পড়ুয়া মেয়েকে পার্শ্ববর্তী কপিলমুনি ইউনিয়নের বারুইডাঙ্গা গ্রামের আলাউদ্দীন গাজীর ছেলের সাথে গোপনে বাল্য বিবাহের প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  মাহেরা নাজনীন তাৎক্ষণিক ঘটনাস্থলে যান এবং উক্ত বাল্য বিবাহটি বন্ধ করে দেন। প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দিবেন না মর্মে মেয়ের অভিভাবকের নিকট হতে মুচলেকা নেন। উপজেলা নির্বাহী অফিসার উপস্থিত গ্রামবাসীর সামনে বাল্য বিবাহের কুফল সম্পর্কে আলোচনা করেন এবং বাল্য বিবাহ বন্ধ করতে সকলের সহযোগিতা কামনা করেন। এ সময় মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ আলতাফ হোসেন, আনসার সদস্য সাইফুল ইসলাম, পেশকার দীপংকর প্রসাদ মল্লিক এবং কিশোর কিশোরী ক্লাবের জেন্ডার প্রমোটর হিরন্ময় ব্যানার্জী উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com