• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

পাইকগাছায় বিসিআরএল প্রকল্পের মতবিনিময় অনুষ্ঠিত

প্রতিনিধি: / ৩৯২ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় বিল্ডিং ক্লাইমেট রেসিলিয়েন্ট লাইভলিহুডস ভালনারেবল ল্যান্ডস
স্ক্যাপস ইন বাংলাদেশ (বিসিআরএল) প্রকল্পের এক মতবিনিময় সভা বুধবার সকালে
উপজেলা কৃষি অফিসের কৃষক প্রশিক্ষণ হলে অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি
অফিসার কৃষিবিদ অসীম কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায়
প্রধান অতিথি ছিলেন, বিসিআরএল প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ লোকমান
হোসেন মজুমদার। বক্তব্য রাখেন, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহজাহান
আলী, বিসিআরএল প্রকল্পের ফারমার্স অরগানাইজেসন ফ্যাসিলিটেটর শিশির
হালদার, উদ্ভীদ সংরক্ষণ কর্মকর্তা বিশ^জিৎ দাশ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা
আবুল কালাম আজাদ, শেখ তোফায়েল আহম্মেদ তুহিন, এসএম মফিজুর রহমান,
এনামুল হক, আনোয়ার হোসেন, ইমরান সরদার, মৃণাল সরদার, রুবাইয়া খাতুন,
জান্নাতুল ফেরদৌসী মুনিয়া, তারিফুর রহমান, সুব্রত দেবনাথ, ইউপি সদস্য
আয়ুব আলী, কৃষক রিনা পারভীন, লাভলী মন্ডল, লিপা মন্ডল, বন্ধনা রানী সরদার, রাখী
সরকার। উল্লেখ্য, গেøাবাল এনভারমেন্ট ফ্যাসিলিটি এবং বিশ^ খাদ্য ও কৃষি
সংস্থার অর্থায়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ৫ বছর মেয়াদী বিসিআরএল প্রকল্প
বাস্তবায়ন করছে। এ প্রকল্পের আওতায় দেশের ৯টি উপজেলায় কার্যক্রম পরিচালনা করা
হবে। যার মধ্যে খুলনার পাইকগাছা, বটিয়াঘাটা ও ডুমুরিয়া সহ ৩টি উপজেলা
রয়েছে। এ প্রকল্পের মূল লক্ষ ও উদ্দেশ্য হলো, জলবায়ু পরিবর্তন জনিত পরিবর্তিত
পরিস্থিতিতে কৃষকের করণীয়, কৃষকের জীবনমান উন্নয়ন, ফসলের উৎপাদন,
স্বাভাবিক রাখা ও উৎপাদন বাড়ানো, উপযোগী কৃষিপণ্য বাজারজাত করণে
পরিবহন ব্যবস্থার জন্য কুলিং ভ্যানের ব্যবস্থা, কৃষি যন্ত্রপাতি সরবরাহ, শতভাগ
মহিলা দ্বারা ভার্মি কম্পোষ্ট উৎপাদন, বীজ ব্যাংক স্থাপন, কৃষকের ন্যায্যমূল্য
নিশ্চিত করতে উন্নত বাজার ব্যবস্থাপনা, সেচ ব্যবস্থার উন্নয়ন, মিনিপুকুর খনন
করে পানি সংরক্ষণ নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ প্রশিক্ষণ, কৃষক সংগঠনের মাধ্যমে
সকল সুবিধা নিশ্চিত করা।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com