• সোমবার, ০১ জুন ২০২৬, ১২:৪৩
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

পাইকগাছায় ভূমিহীন ও গৃহহীন ৩৫ পরিবারের মাঝে ঘর হস্তান্তর

ইমদাদুল হক, পাইকগাছা, খুলনা প্রতিনিধি  / ৩০২ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
পাইকগাছায় ভূমিহীন ও গৃহহীন ৩৫ পরিবারের মাঝে ঘর হস্তান্তর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশের ন্যায় খুলনার পাইকগাছা উপজেলায় আশ্রয়হীন ৩৫ টি পরিবারের মাঝে দুর্যোগ সহনীয় ঘর ও জমির দলিল হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেছেন। এর মধ্যে পাইকগাছা উপজেলার গড়ইখালীতে ৩৫ টি পরিবার এ ঘর ও জমির দলিল পেয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হলরুমে প্রধানমন্ত্রীর পক্ষে অতিথিবৃন্দ আনুষ্ঠানিক ভাবে এসব ঘর ও দলিল হস্তান্তর করেন।

সারা বাংলাদেশে একযোগে ৭০ জেলায় ১৮৫৬৬ টি ভূমিহীন-গৃহহীন পরিবারের মাঝে উক্ত গৃহ ও জমি হস্তান্তর কার্যক্রমের ভার্চুয়ালী উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত গৃহ হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন,খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াছির আরেফিন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মুকুল কুমার বৈদ্য, উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, মেয়র সেলিম জাহাঙ্গীর, সহকারী কমিশনার ভূমি মোঃ ইফতেখারুল ইসলাম শামীম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাত হোসেন বাচ্চু।

 

এসময় আরও উপস্থিত ছিলেন, গড়ুরখালী ইউপি চেয়ারম্যান জিএম আব্দুস সালাম কেরু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অসীম কুমার দাশ, পল্লী বিদ্যুৎ ডিজিএম মোঃ ছিদ্দিকুর রহমান তালুকদার, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন শাহা, উপজেলা প্রকৌশলী মোঃ শাফিন শোয়েব, সমাজসেবা অফিসার অনাথ কুমার, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাস, উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মোঃ শাহাদাৎ হোসাইন, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, উপজেলা সমবায় অফিসার হুমায়ুন কবির, বীরমুক্তিযোদ্ধা আঃ গফুর, রনজিত কুমার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিক বৃন্দ।

 

এসময়ে উপকারভোগীদের মধ্যে বক্তব্য রাখেন, বাশারুল ইসলাম ও জেসমিন আক্তার এসময়ে তাহারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন। উল্লেখ্য, ৫ম পর্বের ৩৫ টা ঘর উপজেলার গড়ুইখালী ইউনিয়নের আবাসন প্রকল্পের বাসিন্দাদের কাছে হস্তান্তরের মধ্যে দিয়ে এ উপজেলায় মোট ৮১৭ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি ও গৃহ হস্তান্তর করা হয়েছে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com