• রবিবার, ৩১ মে ২০২৬, ১১:৪৯
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

পাইকগাছায় সরস্বতী প্রতিমার হাট জমে উঠেছে

প্রতিনিধি: / ৩৫৩ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪

পাইকগাছা(খুলনা)প্রতিনিধি: পাইকগাছায় সরস্বতী প্রতিমার হাট জমে উঠেছে। বসন্ত পঞ্চমীতে সরস্বতী পূজা উপলক্ষ্যে পাইকগাছা পৌর বাজারের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ও পুরাতন খেয়াঘাট গলিতে সরস্বতী প্রতিমার এ হাট বসেছে। ছোট বড় মাঝারী বিভিন্ন ধরনের প্রতিমা রয়েছে। সর্বনিন্ম এক শত টাকা থেকে ২ হাজার টাকা দামের প্রতিমা রয়েছে।হিন্দু পুরাণ অনুসারে সরস্বতী হলেন জ্ঞান, বিদ্যা, সংগীত ও শিল্পকলার অধিষ্ঠাত্রী দেবী। বসন্ত পঞ্চমীতে পূজায় বিদ্যার দেবী সরস্বতী আরাধনায় মেতে উঠবে হিন্দু ধর্ম অবলম্বীরা।১৪ ফেব্রুয়ারি বুধবার পঞ্চমী তিথীতে সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে। তাই প্রতিমা তৈরী ও রং তুলির কাজ নিয়ে ব্যস্ত সময় পার  করে বিক্রির জন্য হাটে তুলেছে প্রতিমা। তার পাশাপাশি বিক্রয়ের জন্যে বিভিন্ন বাজারে সরবরাহ করতে রয়েছে ব্যস্ততা। উপজেলার পৌর সদর ছাড়াও কপিলমুনি, বাঁকা বাজারসহ বিভিন্ন বাজারে প্রতিমা ক্রয় করতে পাওয়া যাচ্ছে।

পাইকগাছা বাজারে উপজেলার হিতামপুর গ্রামের অরুন দাশ, অরবিন্দ দাশ, গোপালপুর গ্রামের নিমাই দাশ. দিপংকর দাশ, রবি দাশ, সোলাদানা গ্রামের মান্দার সরদার, পুরাইকাটী গ্রামের তারক পাল, অজিত পাল, শুভ মণ্ডল পাইকগাছা পৌর বাজারে প্রতিমার হাটে তাদের তৈরী প্রতিমা সরবরাহ করছেন। ভাস্কর দিপংকর দাশ  জানান, এবার পূজায় তিনি প্রায় ৮০টি প্রতিমা তৈরী করেছেন। তাছাড়া অর্ডারী ৫শত টাকা থেকে ৩  হাজার টাকা মূল্যের প্রতিমাও তৈরী করেছেন।স্কুল-কলেজ ছাড়াও বিভিন্ন মন্দির ও বাড়ীতে পূজা অনুষ্ঠিত হয়।সে অনুযায়ি বায়না নেওয়া হয়। ব্যবসাহী নারায়ণ মণ্ডল জানান,বাড়ীতে পূজা করার জন্য হাট থেকে প্রতিমা ক্রয় করেছেন।হাটে অনেক প্রতিমা দেখে পছন্দমত প্রতিমা ক্রয় করা যায়। বাজারে প্রতিমা সরবরাহকারী দিপংকর দাশ জানান, বিগত বছরের তুলনায় এবার প্রতিমার বিক্রয় কিছুটা কম। তবে কম-বেশি প্রতিমা বিক্রয় হচ্ছে।পূজার আগের দিন সব প্রতিমা বিক্রয় হবে বলে তারা আশা করছেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com