• সোমবার, ০১ জুন ২০২৬, ০২:২৩
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচনে ১৮ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

ইমদাদুল হক, পাইকগাছা, খুলনা প্রতিনিধি  / ২৭১ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৩ মে, ২০২৪
উপজেলা নির্বাচন

৬ষ্ঠ পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচনে চূড়ান্ত ১৮ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবার সকালে রিটার্নিং কর্মকর্তা খুলনার কার্যালয়ে প্রতিদ্বন্দ্বি প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৮ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন সহ মোট ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।
চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু (মোটর সাইকেল), যুগ্ম—সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস (চিংড়ি মাছ), সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল (আনারস), উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এ্যাডঃ শেখ আবুল কালাম আজাদ (দোয়াত কলম), সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলীর পুত্র এ্যাডঃ স ম শিবলী নোমানী রানা (কাপ পিরিচ) ও মোঃ আছাদুল বিশ্বাস( হেলিকপ্টার) ।
ভাইস চেয়ারম্যান প্রার্থীর মধ্যে, বর্তমান ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু (তালা), প্রভাষক বজলুর রহমান (টিয়া পাখি), যুবলীগ নেতা সুকুমার চন্দ্র ঢালী (উড়োজাহাজ), স্বেচ্ছাসেবকলীগ নেতা সিরাজুল ইসলাম (মাইক), ফরহাদ হোসেন ফয়সাল (টিউবওয়েল), এসএম হাবিবুর রহমান (চশমা), মিলন মোহন মন্ডল( আইসক্রিম)  ও কৌতুক অভিনেতা বাবুল শরীফ (বই)।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ প্রার্থী হলেন, বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী (পদ্ম ফুল), প্রধান শিক্ষক অনিতা রানী মন্ডল (ফুটবল), উপজেলা যুব মহিলা লীগের ময়না বেগম (হাঁস) ও ইয়াসমিন বুশরা (কলস)। প্রতীক পাওয়ার পর প্রার্থীরা এলাকায় গণসংযোগ সহ প্রচার প্রচারণা শুরু করেছেন।
 উল্লেখ্য, নির্বাচন কমিশনের তফসীল অনুযায়ী আগামী ২৯ মে অত্র উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com