• রবিবার, ৩১ মে ২০২৬, ১১:৪২
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

পাকিস্তানে নির্বাচনের দিন সহিংসতা, নিহত ৫

প্রতিনিধি: / ৩৫৭ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪

বিদেশ : পাকিস্তানে চলছে ভোটগ্রহণ। দিনের শুরু থেকেই দেশজুড়ে মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট পরিষেবা স্থগিত থাকার খবর পাওয়া গেছে। এদিকে বৃহস্পতিবার দেশটিতে জঙ্গি হামলায় পাঁচজন নিহত হয়েছে বলে জানিয়েছে রয়টার্স। মোবাইল পরিষেবা সাময়িক বন্ধ রাখার পাশপাশি আইন-শৃঙ্খলা বজায় রাখার জন্য কিছু স্থল সীমান্ত বন্ধ রেখেছে পাকিস্তান। এর আগে, বুধবার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে নির্বাচনী প্রার্থীদের অফিসের কাছে দুটি বিস্ফোরণে অন্তত ২৬ জন নিহত হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ঘটনার পর তারা পরিষেবা বন্ধ রাখার পদক্ষেপ নিয়েছে। ইসলামিক স্টেট ওই হামলার দায় স্বীকার করেছে। মাইক্রো বøগিং সাইট এক্সে মন্ত্রণালয় বলেছে, ‘দেশে সা¤প্রতিক সন্ত্রাসবাদের ঘটনার ফলে মূল্যবান জীবন হারিয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে ও সম্ভাব্য হুমকি মোকাবিলার জন্য নিরাপত্তা ব্যবস্থা অপরিহার্য।’ সারা দেশে রাস্তায় ও ভোট কেন্দ্রে হাজার হাজার সৈন্য মোতায়েন করা হয়েছে। ইরান ও আফগানিস্তানের সঙ্গে সীমান্ত সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। স্থানীয় পুলিশ প্রধান রউফ কায়সরানি জানিয়েছেন, উত্তর-পশ্চিমে ডেরা ইসমাইল খান জেলার কুলাচি এলাকায় একটি পুলিশ টহলকে লক্ষ্য করে বোমা বিস্ফোরণ ও গুলিবর্ষণে চার পুলিশ সদস্য নিহত হয়েছেন। উত্তরে প্রায় ৪০ কিলোমিটার দূরে ট্যাঙ্কে নিরাপত্তা বাহিনীর গাড়িতে বন্দুকধারীরা গুলি চালালে একজন নিহত হয়। বেলুচিস্তানের বিভিন্ন অংশে গ্রেনেড হামলারও খবর পাওয়া গেছে, কিন্তু কোনো হতাহতের ঘটনা না হওয়ায় ভোটগ্রহণ প্রভাবিত হয়নি। মাকরান বিভাগের কমিশনার সাইদ আহমেদ উমরানি রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com