• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:০১
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

পাটকেলঘাটায় বিদ্যুতায়িত হয়ে শ্রমিক নেতার মৃ ত্যু

নিজস্ব প্রতিনিধি / ৩২৮ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৭ জুন, ২০২৪

সাতক্ষীরার পাটকেলঘাটায় নিজ ঘরে বৈদ্যুতিক লাইন মেরামতের সময় বিদ্যুতায়িত হয়ে আশিকুর রহমান মিলন (৩৫) নামের এক শ্রমিক নেতার মৃত্যু হয়েছে। গতকাল ১৭ জুন ২০২৪ রোববার রাতে এই ঘটনা ঘটে।

 

আশিকুর রহমান মিলন পাটকেলঘাটা থানার যুগিপুকুরিয়া এলাকার আনিস মোড়লের ছেলে। তিনি ট্রাক চালানোর পাশাপাশি তালা উপজেলা জাতীয় শ্রমিক পাটির সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ বিদ্যুতায়িত হয়ে আশিকুর রহমান মিলনের মৃত্যু হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

 

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নাজিম উদ্দীন সানা জানান, গত রাত ১২টার দিকে আশিকুর রহমান মিলন বাড়ির বৈদ্যুতিক লাইন মেরামত করছিলেন। এ সময় অসাবধানবশত বৈদ্যুতিক তারে হাত লাগে তাঁর।

 

এসময় আশিকুর রহমান মিলনকে উদ্ধার করে পাটকেলঘাটা বাজারের বেসরকারি হাসপাতাল পপুলার ক্লিনিকে নিয়ে যান পরিবারের লোকজন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আজ সোমবার জোহর নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

 

তালা উপজেলা জাতীয় পাটির সভাপতি এস এম নজরুল ইসলাম আশিকুর রহমান মিলনের বাড়িতে গিয়ে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি বলেন, ‘আশিকুর রহমান মিলন ট্রাক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। এ ছাড়া তিনি তালা উপজেলা জাতীয় শ্রমিক পাটির সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com