• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

পাটকেলঘাটায় ভূমি কমিশনারের অপসারন দাবীতে বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি / ৪০৪ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
ভূমি কমিশনারের অপসারন দাবীতে বিক্ষোভ

এক দফা একদাবী এসিল্যান্ড কবে যাবে এই স্লোগানকে সামনে রেখে পাটকেলঘাটায় কাঁচা বাজার উচ্ছেদের প্রতিবাদে বিক্ষাভ মিছিল হয়েছে। সোমবার সকালে স্থানীয় জনসাধারনের আয়োজনে  পাটকেলঘাটা ভূমি কমিশনার কার্যলয়ের সামনে প্রায় ঘন্টাব্যাপি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য দেন, উপজেলা বিএনপি নেতা  আনাররুল ইসলাম, শেখ শওকত হোসেন,  কৃষকদল নেতা শেখ আব্দুল খালেক, যুবদল নেতা  কামরুজ্জামান, উপজেলা মহিলা দলের সহ সভাপতি  আফরোজা বেগম প্রমূখ । এসময় বক্তরা বলেন, এসিল্যান্ড আল আমিন যোগাদন করার পর থেকে সেবা নিতে আসা মানুষের সাথে খারাপ আচারন করেন। বাজারের অবৈধ  পেরিফেরি সম্পত্তি বাদ দিয়ে  অস্থায়ী বাজার উচ্ছেদ করে গরীব মানুষের পেটে লাথি মারছেন । খাস পেরিফেরি ভুক্ত বন্ধোবোস্তের নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে আসছেন । এছাড়া খাস জমি বন্ধোবোস্তে নামে  নিরীহ কৃষকদের হয়রানি করে আসছেন প্রতিনিহত । সব শেষে অতি দ্রুত দুনীতিবাজ এই ভূমি কর্মকর্তার অপসারন দাবী করেন তারা।
এবিষয়ে  তালা উপজেলার সহকারী ভূমি কমিশানার আব্দুল্লাহ আল আমিন জানান, গত কয়েকদিন ধরে তিনি জলবদ্ধাতা নিরসন সহ অবৈধ দখলদারের উচ্ছেদ করে আসছিল। এরই ধারাবাহিকতায় গতকাল তিনি পাটকেলঘাটা নিলিমা ইকোপার্কে উচ্ছেদ অভিযান চালান। এতে ক্ষুব্দ হয়ে স্থানীয় একটি কুচক্রী মহল  তাদের ভূল বুঝিয়ে বিক্ষোভ করিয়েছেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com