• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

পাটকেলঘাটায় সড়ক দূ র্ঘ ট নায় প্রা ণ গেল দু-জনের, আ হ ত-২

নিজস্ব প্রতিনিধি / ৫৩০ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
মটর সাইকেল ও ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত

সাতক্ষীরা খুলনা মহাসড়কের পাটকেলঘাটা থানার বয়ারখোলা কালভাট সংলগ্ন ডাম্বার ট্রাকের সাথে বালুভর্তি ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছে। একই সময়ে আহত হয়েছে দিপঙ্কর সরকার নামের এক শ্রমিকসহ অজ্ঞাত একজন।

 

নিহতরা হলেন, পাটকেলঘাটা থানার ধানদিয়া ইউনিয়নে কাটাখালী এলাকার আমির আলী বিশ্বাসের ছেলে মনিরুল ইসলাম(৩৪) দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের বহের গ্রামের মুনছুরের ছেলে জুলফিকার আলী(৩৭)। বুধবার মধ্যরাতে মহাসড়কের ভৈরব নগর এলাকায় মর্মান্তিক এ দূর্ঘটনা ঘটে।

 

নিহত মনিরুল ইসলাম নগরঘাটা ইউনিয়নের দক্ষিণ নগরঘাটা গ্রামে নানা শশুর বাড়িতে বসবাস করতেন। বৃহস্পতিবার (১৩ই জুন) সকাল ১১ টার সময় নিহতের লাশ জানাযা শেষে দাফন করা হয়।

 

প্রতক্ষদর্শীর বরাত দিয়ে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, বুধবার মধ্যরাতে পাটকেলঘাটার শাকদাহ ব্রিজ সংলগ্ন ভৈরবনগর মোড়ে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ডাম্প ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় একটি বালুভর্তি ট্রাক। এতে ডাম্প ট্রাকটি দুমড়ে-মুচড়ে। এসময় ডাম্পার ট্রাকের ড্রাইভার জুলফিকার আলী ও বালুভর্তি ট্রাকের শ্রমিক মনিরুল ইসলাম সহ আরো দুজন গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. সাইফুল ইসলাম জুলফিকার ও মনিরুলকে মৃত ঘোষণা করেন।

 

সাতক্ষীরা সদর হাসাপাতালের চিকিৎসক সাইফুল ইসলাম জানান, হাসপাতালের আনার আগেই তাদের মৃত্যু হয়। এছাড়া আহত দিপঙ্করকে রাতেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

চুকনগর হাইওয়ে পুলিশের উপ পরিদর্শক পারভেজ হাসান জানান, দূর্ঘটনা কবলিত ট্রাকটি আটক করা হয়েছে। এই ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com