• সোমবার, ০১ জুন ২০২৬, ০২:৫৫
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

পাটকেলঘাটায় হিন্দু সম্প্রদায়ের সাথে জামায়াতের মত বিনিময়

নিজস্ব প্রতিনিধি / ২৭৭ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
হিন্দু সম্প্রদায়ের সাথে জামায়াতের মত বিনিময়

পাটকেলঘাটায় হিন্দু সম্প্রদায়ের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামী মত বিনিময় সভা করেছে। শুক্রবার ২৭ সেপ্টেম্বর সকাল ৯ টায় পাটকেলঘাটা জামায়াত অফিসে  এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের আমির মাওলানা মফিদুল্লাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও নির্বাচন বিষয়ক সচিব তালা কলারোয়া নির্বাচনী এলাকার এমপি প্রার্থী অধ্যক্ষ ইজ্জত উল্লাহ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সংখ্যালঘু বলতে কিছু নেই, এদেশে আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিষ্টান সকলেই মিলে একসাথে বসবাস করি, প্রত্যেকেই তার নাগরিক সুবিধা লাভ করবে। অধিকাংশ জনগণের মতামতের ভিত্তিতে যে সরকার প্রতিষ্ঠিত হবে তারা যদি ন্যায়বান হয় তাহলে তাদের দ্বারা দুর্বলরা আর নির্যাতিত হবে না।
উপজেলা সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলীর সঞ্চালনায় আরো রাখেন, উপজেলা জামায়াতের সূরা সদস্য মাওলানা রেজাউল করিম,শ্রমিক কল্যাণ ফেডারেশন তালা উপজেলা সেক্রেটারি অধ্যক্ষ আব্দুল হালিম, সরুলিয়া ইউনিয়ন জামায়াতের আমির বিশিষ্ট সমাজসেবক শাহ আলম।
মতবিনিময় সভায়  হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে বক্তব্য রাখেন, মিহির মাষ্টার, পুলক পাল,গোবিন্দ সাধু,পলাশ ঘোষ। তারা তাদের মতামত তুলে ধরে বলেন, আমরা কোন  রাজনৈতিক দলের নেতাকর্মী নই। অধিকাংশ এখানে আমরা সবাই ব্যবসায়ী। সুষ্ঠুভাবে ব্যবসা বাণিজ্য করতে চাই। আমরা ভালোভাবে থাকতে চাই। আমরা যেন  আমদের ধর্ম কর্ম স্বাধীনভাবে করতে পারি সারাদিন কাজ শেষে রাতে শান্তিতে ঘুমাতে পারি। আমাদের জন্ম এ দেশেই, সামাজিক নিরাপত্তা ও মর্যাদা নিয়ে এদেশের নাগরিক হিসেবে বেঁচে থাকার অধিকার টুকু চাই।
তাদের বক্তব্য শুনে প্রধান অতিথি বলেন, মূলত নিরাপত্তা দেয়ার অধিকার সরকারের, আমরা আমাদের নৈতিক দায়িত্ববোধ থেকে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হবে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com