• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

পাটকেলঘাটায় ৯ মাসের গ’র্ভা’ব’স্থায় ২ সন্তানের জননীর আ’ত্ম’হ’ত্যা!

নিজস্ব প্রতিনিধি / ৩২৩ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

পাটকেলঘাটার নগরঘাটায় ৯ মাসের গর্ভবতী ২ সন্তানের জননী কনিকা মন্ডল (৩২) গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে পাটকেলঘাটা থানার নগরঘাটা ইউনিয়নের হরিণখোলা গ্রামে।

 

জানা যায়, নগরঘাটা হরিণখোলা গ্রামের অমলিন্দ মন্ডলের স্ত্রী কনিকা মন্ডলের আগে ২টি কন্যা সন্তান আছে। স্বামী অমলিন্দ মন্ডল আলট্রাসোনো করানোর মাধ্যমে জানতে পারেন এবারও তার স্ত্রী কন্যা সন্তানের জন্ম হবে।

 

এই বিষয় নিয়ে উভয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায় ঝগড়াঝাটি হতো। ঘটনার দিন অর্থাৎ ১২ অক্টোবর দুজনের মধ্যে কথা কাটাকাটি হলে সকাল আনুমানিক ৭টার দিকে নিজ বাড়ীতে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে।

 

নগরঘাটা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শিবপ্রসাদ মন্ডল আত্মহত্যার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

আত্মহত্যার ঘটনার সত্যতা নিশ্চিত করে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ শাহিনুর রহমান জানান, থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করেন। এঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com