• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:৫৬
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

পাটকেলঘাটা আমিরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্বাচিত এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা প্রদান

পাটকেলঘাটা সাতক্ষীরা প্রতিনিধি / ৩৫৬ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

সাতক্ষীরা তালা উপজেলার পাটকেলঘাটা আমিরুন্নেছা  মাধ্যমিক বিদ্যালয়ের নব নির্বাচিত এডহক কমিটির সভাপতি রাশিদুল হক রাজু   কে বিদ্যালয়ের  পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে । ১৬ এপ্রিল বুধবার বেলা  ১২ টায় অত্র বিদ্যালয়ের হল রুমে নব নির্বাচিত  কমিটি কে বিদ্যালয়ের পক্ষ  থেকে  ফুল দিয়ে বরন করে নেওয়া হয়।

 

অত্র বিদ্যালয়ের  প্রধান শিক্ষক  বাবলুর রহমানের  সভাপতিত্বে  ও সহকারী শিক্ষক মুজিবর  রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নব নির্বাচিত এডহক কমিটির সভাপতি সরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রাশিদুল হক রাজু  ।

 

তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন  এই বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসাবে যে  দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে তা পালন করার জন্য আপনাদের সহযোগিতা চাই ।  আমি শিক্ষাপ্রতিষ্ঠানকে রাজনিতির বাইরে রেখে আমি আমার উপর অর্পিত দায়িত্ব পালন করতে চাই।

 

তিনি তার বক্তব্যে আরো  বলেন   বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমানের চেষ্টায় বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হওয়ায় এলাকার ১৬ টি পরিবারের রুটিরুযির ব্যবস্থা হয়েছে। সাথে সাথে গরীবের প্রতিষ্ঠান হিসাবে অনেক অসহায় পরিবারের ছেলে মেয়ে লেখা পড়ার সুযোগ পাচ্ছে। তিনি তার অবদানের কথা স্মরন করে তার দীর্ঘায়ু কামনা করেন।

 

বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ যেন সুন্দর থাকে সেজন্য শিক্ষকদের দায়িত্ব কর্তব্য পালনে যথেষ্ঠ দায়িত্ববান হওয়ার ব্যাপারে গুরুত্ব আরোপ করেন। সকলের সহযোগিতায় বিদ্যালয়টি যেন আদর্শ বিদ্যালয় হিসাবে মাথা উচু করে দাড়াতে পারে  এ ব্যাপারে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

 

 

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন  বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জয়নুল আবেদীন, শিক্ষক প্রতিনিধি আব্দুল মান্নান, অভিভাবক সদস্য আলমগীর হোসেন মন্টু  প্রমুখ।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com