• সোমবার, ০১ জুন ২০২৬, ১২:৫৭
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

পিকআপ উল্টে ভারতে নিহত ১৪

প্রতিনিধি: / ২৯০ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪

বিদেশ : ভারতের মধ্যপ্রদেশে একটি পিকআপ উল্টে ১৪ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও ২১ জন। দেশটির স্থানীয় সময় গত বুধবার রাতে মধ্যপ্রদেশের ডিন্ডোরিতে ওই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। খবর এনডিটিভির। মধ্যপ্রদেশের ডিন্ডোরি জেলার বাডজার গ্রামের কাছে রাত দেড়টার দিকে ওই দুর্ঘটনা ঘটে। গ্রামবাসীদের একটি দল একটি অনুষ্ঠান শেষে বাড়ি ফিরছিলেন। কিন্তু পথে দুর্ঘটনায় বহু মানুষ হতাহত হন। পুলিশ জানিয়েছে, যাত্রী বহনকারী পিকআপটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এটি উল্টে যায়। স্থানীয় বাসিন্দা এবং পুলিশ আহতদের চিকিৎসার জন্য নিকটস্থ কমিউনিটি স্বাস্থকেন্দ্রে নিয়ে গেছে। ভুক্তভোগীদের সাহায্য করতে ঘটনাস্থলে পৌঁছেছেন ডিন্ডোরির কালেক্টর এবং পুলিশ সুপার। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। নিহতদের প্রত্যেকের পরিবারকে চার লাখ রুপি করে সহায়তার ঘোষণা দিয়েছেন তিনি। নিনি জানান, আহতদের যথাযথ চিকিৎসার জন্য জেলা প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে। ক্যাবিনেট মন্ত্রী সাম্পাতিয়া উইকি ডিন্ডোরিতে পৌঁছেছেন। মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে সামাজিক মাধ্যমে এক পোস্টে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী ড. মোহন যাদব ডিন্ডোরি জেলার দুর্ঘটনায় বহু মানুষের অকাল মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন এবং হতাহতদের পরিবারের সদস্যরা যেন এই শোক সহ্য করতে পারেন সেজন্য প্রার্থনা করেছেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com