• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

পিরোজপুরে চাঞ্চল্যকর সাব্বির হত্যাকান্ডে থানায় মামলা না নেয়ার প্রতিবাদে মানববন্ধন

প্রতিনিধি: / ১১২৬ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে চাঞ্চল্যকর দোকান কর্মচারী সাব্বির (১৫) হত্যাকান্ডে
থানায় মামলা না নেওয়ার প্রতিবাদে এবং হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন কর্মসূচী
করেছে এলাকাবাসী। মঙ্গলবার (১৬ এপ্রিল) সকালে শহরের টাউন ক্লাব রোডে এ মানববন্ধন
অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন, এ্যাড. শেখ মোহাম্মদ নুরুল্লাহ, সমাজসেবী এস.এম
মুর্শিদ, ইউপি সদস্য নূরুল ইসলাম, সাবেক ইউপি সদস্য শফিকুল ইসলাম, সাবেক ছাত্রনেতা
জিয়াউল আহসান সুজন, ব্যবসায়ী সাইদুল ইসলাম, ব্যবসায়ী মোঃ লাবুল খান, ঠিকাদার বাচ্চু
খান প্রমূখ। এদিকে মানববন্ধন কর্মসূচীর পর পিরোজপুর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড
অপস্ধসঢ়;) মুকিত হাসান খান হত্যাকান্ডের ঘটনাস্থল শহরের বড়পুল সংলগ্ন সজিবের মালিকানাধীন
মুদি দোকান এলাকা পরিদর্শন করেছেন।
প্রসঙ্গত, পিরোজপুর সদর উপজেলার দক্ষিন নামাজপুরের বাসিন্দা সোলায়মান শেখের পুত্র সাব্বির
শেখ শহরের মাছিমপুর এলাকার হেমায়েত উদ্দিনের পুত্র তায়জুল ইসলাম সজিবের মুদি দোকানে
মাসিক ১৫শত টাকা বেতনে দেড় বছর আগে থেকে কাজ করে আসছিলো। সজিব প্রায়ই
সাব্বিরকে তুচ্ছ ঘটনায় মারপিট ও নির্যাতন করত। ঈদ-উল-ফিতর উপলক্ষে সে ছুটিতে বাড়িতে
আসে এবং আর কাজে যেতে অনিহা প্রকাশ করে। এর দুই দিন পর ১৩ এপ্রিল দুপুরে সজিব তার
শশুরকে নিয়ে সাব্বিরকে মারধর ও নির্যাতন করে বাড়ি থেকে ধরে নিয়ে আসে। তারা সাব্বিরকে
আটকে রেখে মারপিট নির্যাতনের ১দিন পর (১৪ এপ্রিল) দুপুরে সদর হাসপাতালে ভর্তি করলে
কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের পরিবারের সদস্যরা খবর পেয়ে হাসপাতালে ছুটে
যান। পরের দিন সদর থানার পুলিশ লাশের সুরাতহাল রিপোর্ট শেষে পোস্টমার্টেমের জন্য মর্গে
প্রেরণ করা হয়।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com