• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

পূর্ব শত্রুতার জের ধরে মহম্মদপুরে দু’গ্রুপের সং ঘ র্ষ ও ঘরবাড়ী ভাং চু র

মাগুরা প্রতিনিধি / ৪২৬ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
পূর্ব শত্রুতার জের ধরে মহম্মদপুরে দু’গ্রুপের সংঘর্ষ ও ঘরবাড়ী ভাংচুর

পূর্ব শত্রতার জের ধরে মাগুরার মহম্মদপুরে দুই গ্রæপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাঁচ থেকে ছয়টি বাড়ীতে হামলা ও ঘর ভাংচুরের ঘটনা ঘটেছে। শনিবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের চর যশোবন্তপুর গ্রামে এই ঘটনা ঘটে। দ্রত পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। পুনরায় সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কিন্তু পুলিশ পৌছার আগেই ওবায়দুর, রাকিব, রমজান, রুপালী মেম্বর ও কায়েম মোল্যাসহ কয়েকটি বাড়ীতে আক্রমণ ও ঘর ভাংচুরের ঘটনা ঘটেছে।

স্থানীয় লোকজন জানান, গত এক বছর আগে স্থানীয় একটি মেয়েলী বিষয় নিয়ে এলাকাভিত্তিক মাতুব্বর রবিউল ইসলাম ও সাকাওয়াত হোসেনের গ্রæপের সাথে কায়েম মোল্যা ও নান্নু মোল্যার গ্রপের মনোমালিন্য তৈরী হয়েছিল। এই বিষয় নিয়ে বছর ধরেই এলাকায় চলতে থাকে জল্পনা-কল্পনা ও ছোটখাটো বিষয় নিয়ে উত্তেজনার ঘটনারও ঘটে থাকে মাঝে মাঝে।

 

দীর্ঘদিনের এই শত্রতাকে কেন্দ্র করে গত চার থেকে পাঁচ দিন আগে দুই গ্রপের মহিলাদের মাঝে কথা কাটাকাটির এক পর্যায়ে রবিউল ও সাকাওয়াত গ্রপের নবিরণ নেছা (৪৫) নামের এক মহিলাকে মারধর করে আহত করে কায়েম ও নান্নু গ্রæপের মহিলারা। আহত নবিরণ নেছাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয় এবং এখনো ফরিদপুরে চিকিৎসাধীন রয়েছেন।

গুরুতর আহত নবিরণ নেছার মৃত্যু সংবাদ এলাকায় প্রায়ই উত্তেজনার সৃষ্টি করে। সে অনুযায় শুক্রবার (২৬ এপ্রিল) দিবাগত রাতে নবিরণ মারা গেছে এমন খবর এলাকায় ছড়িয়ে পড়লে রাতেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করে। পরের দিন শনিবার দুপুরে রবিউল ও সাকাওয়াত গ্রæপের লোকজন হঠাৎ কায়েম ও নান্নু গ্রæপের লোকজনের ঘরবাড়ীতে আক্রমণ চালায় এবং ঘর ভাংচুর।

 

প্রতিপক্ষ প্রস্তুতি নিয়ে বের হবার আগেই পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং
এখনো পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

 

মহম্মদপুর থানা ওসি মোঃ বোরহান উল ইসলাম জানান, বড় ধরণের সংঘর্ষ ঘটার আগেই পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং পুনরায় সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে এখনো কোন মামলা হয়নি।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com