• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

প্রতিটি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের ডোপ টেস্ট করা হবে–জেলা প্রশাসক মোস্তাক আহমেদ

সাতক্ষীরা প্রতিনিধি / ৪১৪ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সাতক্ষীরা জেলা প্রশাসক মো. মোস্তাক আহমেদ বলেছেন, মাদকবিরোধী আন্তর্জাতিক দিবসে আমরা সিদ্ধান্ত নিলাম সাতক্ষীরার প্রতিটি প্রতিষ্ঠানের সরকারি বেসরকারি কর্মচারী ও কর্মকর্তাদের ডোপ টেস্ট করা হবে। তাহলেই মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস সফল হবে।

 

বৃহস্পতিবার (২৬ জুন) জেলা প্রশাসকের কার্যালয়ে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে এক আলোচনাসভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

 

কর্মকর্তাদের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, আমরা বসে থাকতে আসিনি। আর জীবনটা বসে থাকার জন্য না, কাজ করার জন্য। শুধু টাকার জন্য চাকরি করলে হবে না, ভালো কাজ করতে হবে। আপনারা প্রতিটি সরকারি প্রতিষ্ঠান, এনজিও, ব্যাংক থেকে শুরু করে সব প্রতিষ্ঠানের সব কর্মীর ডোপ টেস্ট করাবেন। প্রতিষ্ঠানগুলো টেস্ট করে আমাকে রিপোর্ট দেবেন।

 

আলোচনাসভায় বক্তারা মাদকের কুফল সম্পর্কে সচেতনতা সৃষ্টি, পরিবার ও সমাজের সকলকে মাদকের বিরুদ্ধে এগিয়ে আসার আহ্বান জানান। আলোআনা সভায় বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির নয়, পুরো জাতির ভবিষ্যৎ ধ্বংস করে দিতে পারে।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, সিভিল সার্জন আ. সালাম, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের উপপরিচালক মিজানুর রহমান শরীফ।

 

অনুষ্ঠানে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা এবং কুইজের আয়োজন করা হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com