• সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৩১
সর্বশেষ :
নিরাপদ খুলনা চাই’ সামাজিক সংগঠনের পক্ষ থেকে পরিষদের নবনিযুক্ত প্রশাসক এসএম মনিরুল হাসান বাপ্পী কে ফুলেল শুভেচ্ছা ১৩ নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও ১৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মো: রফিকুল ইসলাম খান খুলনাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন গণমাধ্যম ও মানবাধিকার কর্মী রাসেল শিকদার ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রনেতা ও খুলনা মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য নাসির উদ্দীন আকন ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন ১৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: আবুল কালাম ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা শাহীন পাটোয়ারী খুলনায় উদ্বোধনী দিনে ফ্যামিলি কার্ড পাচ্ছেন ১ হাজার নারী ১২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ইফতার বিতরণ রমযানে মানব সেবায় ওব্যাট হেল্পার্স ৬০০ পরিবারকে মানবিক সহায়তা ওব্যাট হেল্পার্স ও হিউম্যানিটি’র দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

প্রতিবন্ধী রায়হানের স্বনির্ভর হওয়ার চেষ্টা

মোঃ তাজমুল ইসলাম, তালা (সাতক্ষীরা) প্রতিনিধি / ১৯৯ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
প্রতিবন্ধী রায়হানের স্বনির্ভর হওয়ার চেষ্টা

হতদরিদ্র পরিবারের সন্তান রায়হান (২৭) জন্ম থেকেই দুটি হাত ও দুটি পা অচল। হুইল চেয়ার ই তার একমাত্র সঙ্গী, যে হুইল চেয়ারে তার চলাফেরা, সেই হুইল চেয়ারে ই তার ব্যবসা। বিকলাঙ্গ হাত পা নিযয়ে দুয়ারে দুয়ারে ভিক্ষাবৃত্তি না করে স্বনির্ভর হতে চাই রায়হান। তাই জীবন যুদ্ধে ভ্রাম্যমাণ ফ্লাক্সিলোডের দোকান চালাচ্ছেন প্রতিবন্ধী রায়হান মোড়ল। জীবন যুদ্ধে হার না মানা প্রতিবন্ধী যোদ্ধা রায়হান বিকলাঙ্গ দুটি হাত -পা নিযয়েই ফ্লাক্সিলোডের ব্যবসা করে জীবিকা নির্বাহ করে আসছে।

 

সে জানায়, তার আরও একটি জন্ম প্রতিবন্ধী ভাই অর্থের অভাবে বিনা চিকিৎসায় কয়েক বছর আগে মারা গেছে। বিকলাঙ্গ দুটি হাত, দুটি পা নিযয়েই ফ্লাক্সিলোডের ব্যবসা করে জীবিকা নির্বাহ করার আপ্রাণ চেষ্টা। প্রতিদিন কাক ডাকা ভোর থেকে শুরু করে, রাত পর্যান্ত মাছিয়াড়া বাদাম তলা এলাকায় ভ্রাম্যমাণ দোকান ‌চলতে দেখা যায়। অভাব অনটনের সংসারের চাকা তো আর থেমে থাকে না। কিন্তু সে আর দশজনের মত ভিক্ষা করার পেশা বেছে নেয়নি। সংসারের বোঝা কাঁধে নিয়ে বেছে নিয়েছে ফ্রেক্সিলোডের ব্যবসা করছে‌।

 

সে অশ্রু সজল চোখে বলেন, সংসারের অভাব অনটনের কারনে উন্নত চিকিৎসা নিতে পারিনা। প্রতিবন্ধি রায়হান আরোও জানায়, আমার বড় লোক হবার স্বপ্ন না, এই ব্যবসা করে দু-বেলা দু’ মুঠো খাবার খেতেপারি ও দিনমজুর বৃদ্ধ বাবা-মাকে একটু সেবা করতে পারি, একটুই চাওয়া। সে কারো সহায়তায় বেঁচে থাকতে চাই না, অন্যের কাছে হাত পাততে সংকোচ লাগে তার।

 

তবে , কেউ যদি চিকিৎসার জন্য বা হুইল চেয়ার দিতে হাত বাড়াতে চাই, সেটা সাদরে গ্রহণ করবে। প্রতিবন্ধী রায়হানের মতো যোদ্ধাদের সহযোগিতার জন্য এগিয়ে আসতে পারেন সমাজের বিত্তবান ও পরোপকারী ব্যক্তিরাও। শারীরিক প্রতিবন্ধী রায়হানের সাহায্যের জন্য এগিয়ে আসতে পারেন আপনিও।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com