• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

প্রাকৃতিক দুর্যোগের ভুক্তভোগী উপকূলীয় জনপদের মানুষঃ এমপি রশীদুজ্জামান

ইমদাদুল হক, পাইকগাছা, খুলনা প্রতিনিধি  / ৩৬৭ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৫ মে, ২০২৪
প্রাকৃতিক দুর্যোগের ভুক্তভোগী উপকূলীয় জনপদের মানুষঃ এমপি রশীদুজ্জামান

খুলনা-৬ আসনের সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান বলেছেন, গণমানুষের রাজনৈতিক দল, দলটির রয়েছে দীর্ঘ সংগ্রামের গৌরব উজ্জ্বল ইতিহাস। দেশের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে স্বাধীনতা পরবর্তী প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে রয়েছে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ ভ‚মিকা। গণতান্ত্রিক আন্দোলনের ন্যায় দেশের উন্নয়ন ও অগ্রগতির পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ সহ দেশের প্রতিটি দুঃসময়ে আওয়ামী লীগের কর্মীরা সাধারণ মানুষের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে।
স্থানীয় এ সংসদ সদস্য বলেন, মহামারী করোনাকালীন সময়ে সরকারের পাশাপাশি আওয়ামী লীগের কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে সাধারণ মানুষের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা করেছে। এ জন্য কোন মানুষের দুর্ভোগ হয়নি। তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগ একটি বৈশি^ক সমস্যা। জলবায়ু পরিবর্তনের প্রভাবে প্রাকৃতিক দুর্যোগ বেড়েছে। যার ভুক্তভোগী দেশের উপক‚লীয় জনপদের মানুষ। তিনি বলেন, আমরা ইচ্ছে করলেই দুর্যোগ রোধ করতে পারি না।
তবে সচেতন ও পূর্ব প্রস্তুতি থাকলে দুর্যোগে জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব। তিনি অতিতের ন্যায় ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় আওয়ামী লীগের প্রতিটি কর্মীকে দুর্যোগ কবলিত মানুষের পাশে সেবকের ভ‚মিকায় থেকে মানবিক দৃষ্টান্ত স্থাপন করার জন্য দলীয় সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রতি আহŸান জানান।
তিনি শনিবার বিকালে ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় পাইকগাছা উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী এবং ভাতৃপ্রতিম সংগঠন আয়োজিত সচেতনতামূলক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান শেখ জিয়াদুল ইসলাম, অধ্যক্ষ শিমুল বিল্লাল বাপ্পি, নূরুল ইসলাম, মৃন্ময় মন্ডল, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম আমিনুর রহমান লিটু, জেলা ছাত্রলীগনেতা মৃণাল কান্তি বাছাড়, উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থ প্রতীম চক্রবর্তী, সাধারণ সম্পাদক ফাইমিন সরদার, পৌর সভাপতি আবির আক্তার আকাশ, সাধারণ সম্পাদক আরিফ আহম্মেদ জয়, ছাত্রলীগনেতা রিপন রায়, রাকিব ও ইমরান হোসেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com