• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:২২
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

ফকিরহাটে ইটভাটার শ্রমিকদের থাকার ২৬টি ঘর আগুনে পুড়ে গেছে

প্রতিনিধি: / ২৯৯ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৭ এপ্রিল, ২০২৪

ফকিরহাট প্রতিনিধি : ফকিরহাট উপজেলার কামটা লাবিব ব্রিকস নামে একটি ইট ভাটার শ্রমিকদের ১৩টি থাকার ঘর ও ১৩টি রান্নাঘর অগ্নিকান্ডের ঘটনায় পুড়ে গেছে।
স্থানীয়রা জানান, শনিবার রাত ১১টার দিকে ইট ভাটায় শ্রমিকদের থাকার একটি ঘরে আগুন লাগে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারপাশে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফকিরহাট ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে আসেন। প্রায় দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষনে শ্রমিকদের ১৩টি থাকার ঘর ও ১৩টি রান্নাঘর সম্পূর্ন পুড়ে যায়। এসময় পাশের রাজ্জাক শেখের বাড়ির আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে। এছাড়া অগ্নিকান্ডের ঘটনায় বিদ্যুতের মিটার সহ আশপাশের গাছপালার ক্ষতি হয়েছে। ঘরগুলো টিনের বেঁড়া ও গোলের ছাউনি থাকায় দ্রুত পুড়ে গেছে বলে স্থানীয়রা জানান।
লাবিব ব্রিকস এর ম্যানেজার মো. আ. ছালাম জানান, ঘটনার সময় এসবঘরে কেউ ছিলেন না। ঈদের ছুটিতে শ্রমিকরা সকলে বাড়ি চলে গেছে। এ ঘটনায় তিন লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। শত্রুতামূলকভাবে কেউ এ অগ্নিকান্ডের ঘটনা ঘটাতে পারেন বলে তিনি জানান।
ফকিরহাট ফায়ার সাভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো. শাহাজান মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রায় দুই ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা সঠিকভাবে জানা যায়নি বলে জানা এ কর্মকর্তা।

ফকিরহাটে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
“ক্রীড়াঙ্গনের উন্নয়ন, শেখ হাসিনার দর্শন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের ফকিরহাটে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও প্রীতি খো খো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার বিকেলে ৪টায় আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া সিদ্দিকা সেতুর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলতাফ হোসেন টিপুর পরিচালনায় এসময় খো খো এর কোর্স মো. জাহিদুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। #


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com