• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:২২
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

ফকিরহাটে ট্রাকের ধাক্কায় মটরসাইকেল চালক নিহত

প্রতিনিধি: / ৩৮০ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪

ফকিরহাট প্রতিনিধি : ফকিরহাটে ট্রাকের ধাক্কায় মটরসাইকেল চালক সাকিব মোল্লা (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এসময় মটরসাইকেলে থাকা মো. আসিব (৩৫) নামে এক যুবক আহত হয়েছেন।
খুলনা-মোংলা মহাসড়কের ফকিরহাট উপজেলার লখপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাকিব মোল্লা বাগেরহাটের মোংলা উপজেলার দিগরাজ গ্রামের নজরুল মোল্লার ছেলে।
পুলিশ জানায়, বুধবার (৭ ফেরুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে সাকিব মোল্লা ও মো. আসিব মটরসাইকেলে করে খুলনা থেকে মোংলার দিকে যাচ্ছিলেন। তারা লখপুর বাসস্যান্ড এলাকায় এসে পৌছালে এসময় বিপরীত দিক থেকে আসা খুলনাগামী দ্রুতগামী একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে সাকিব মোল্লা ঘটনাস্থলে নিহত হন। ঘটনার পর ট্রাকটি দ্রুত পালিয়ে গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, খবর পেয়ে ঘটানাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পালিয়ে যাওয়া ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com