• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

ফকিরহাটে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

প্রতিনিধি: / ৩৬৪ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

ফকিরহাট প্রতিনিধি  : “প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে তুলে ধরে বাগেরহাটের ফকিরহাটে  প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও দিনব্যাপী প্রাণী প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে দশটায় উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্ত্বরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভ উদ্বোধন শেষে স্টল পরিদর্শন করেন অতিথিরা। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সম্মানীত অতিথি ছিলেন খুলনা বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক  ডা. মো. লুৎফর রহমান। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া সিদ্দিকা সেতু। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. জাহিদুর রহমান।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. রবিউল ইসলাম শামীম, উপজেলা প্রকৌশলী মো. আজিজুর রহমান, কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা জ্যোতি কনা দাস, অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল আলম, পল্লী বিদ্যুতের ফকিরহাট জোনের ডিজিএম মুহম্মদ ফাকরুল ইসলাম প্রমূখ।
এসময় অতিথিবৃন্দ মেলার স্টল ও আগত বিভিন্ন খামারিদের পালন করা উন্নত জাতের গরু, মহিষ, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি, কবুতর ও দৃষ্টিনন্দন পাখি পরিদর্শন করেন।
দিনব্যাপী এ প্রাণী প্রর্দশনীতে ৩০টি স্টলে উপজেলার বিভিন্ন প্রান্তিক খামারিরা তাদের উন্নত জাতের গরু, মহিষ, ছাগলসহ বিভিন্ন গবাদি পশু ও গৃহপালিত প্রাণী প্রদর্শন করেছেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com