• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

ফকিরহাটে মাদকসহ চার বিক্রেতা গ্রেপ্তার 

প্রতিনিধি: / ৪০৬ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৮ মার্চ, ২০২৪

ফকিরহাট প্রতিনিধি :  ফকিরহাট মডেল থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদকসহ চার বিক্রেতাকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার ডহরমৌভোগ গ্রামের মহাদেব বালার ছেলে শৈশব বালা (২৪), উপানন্দ অধিকারীর ছেলে তমারেশ অধিকারী (২৬), ধীরেন্দ্রনাথ তালুকদারের ছেলে মানব তালুকদার (৫০) এবং একই গ্রামের পূর্ণচরন বিশ্বাসের ছেলে তারাপদ বিশ্বাস (৬০)।
পুলিশ জানায়, গোপনে সংবাদ পেয়ে বুধবার রাতে থানার এসআই অনুপ কুমার রায় ও এএসআই অনিচুর রহমান সহ পুলিশের একটি দল ডহরমৌভোগ এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে একটি বাড়ির উঠান থেকে চারজনকে গেপ্তার করে। এসময় তাদের শরীর তল্লাশী করে ৮০গ্রাম গাজা উদ্ধার করে পুলিশ।
ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল আলম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। বৃহস্পতিবার তাদেরকে বাগেরহাট বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com