• রবিবার, ৩১ মে ২০২৬, ১১:৩৫
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

ফুটবল নিয়ে নাজমুল-সালাউদ্দিনের সাক্ষাতে আলোচনা হলো

প্রতিনিধি: / ৩৫৯ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪

স্পোর্টস: অস্ত্রোপচারের পর চিকিৎসকের পরামর্শে বর্তমানে বাসায় আছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন। গতকাল মঙ্গলবার তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর ফেডারেশনগুলোর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করলেও বাফুফে সভাপতির সঙ্গে এই প্রথম দেখা হলো নাজমুলের। কুশলাদি বিনিময়ের ফাঁকে ফুটবলের চলমান সমস্যা উত্তরণের বিষয়েও দুজনের মধ্যে হয়েছে আলোচনা। এর আগে বাফুফের কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসেছিলেন মন্ত্রী। দেশের ফুটবলের নিয়ন্তা সংস্থার পক্ষ থেকে আর্থিক সংকটের কথা তুলে ধরা হয়েছিল। সে বিষয় নিয়েও সভাপতির সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান নাজমুল, ‘আমাদের ফেডারেশনের সংখ্যা ৫৫ টির মতো। অনেক ফেডারেশন আছে ৯০ শতাংশ মানুষ হয়ত তাদের সম্পর্কে জানেও না। ফলে ঐ সকল খেলা অনেক চেষ্টার পরেও একটা পর্যায়ে যাওয়া সম্ভব নয়। তবে ফুটবল সবচেয়ে জনপ্রিয় খেলা। এটা নিঃসন্দেহে এবং এর গুরুত্বও অনেক।’ তিনি আরও বলেন ‘কিছু সমস্যা (ফুটবলের) নিয়ে আলোচনা হয়েছে। উনি সুস্থ হয়ে একবারে ফিরলে দেখব। এর মধ্যেও বলেছি, যদি সম্ভব হয় কিছু কাগজপত্র পাঠাতে। দেখা যাক, কী করা যায়। মূল সমস্যা হচ্ছে, খেলার মাঠ নেই। বঙ্গবন্ধু স্টেডিয়াম লম্বা সময় ধরে বন্ধ হয়ে আছে। এটা তো অস্বীকার করার কোন সুযোগ নেই। আমি পরশু বঙ্গবন্ধু স্টেডিয়াম দেখতে যাচ্ছি। আমি চেষ্টা করব নতুন শিডিউল অনুযায়ী বাকি কাজগুলো শেষ করতে। সে সঙ্গে ফুটবলের জন্য খেলার কোনো জায়গা বের করা যায় কি না- সেটা আমি দেখব।’ গত বছর এপ্রিলে আর্থিক সংকটের কারণে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল মিয়ানমার সফরে যেতে না পারার ইস্যুতে সে সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুলের সঙ্গে বাহাস হয়েছিল সালাউদ্দিনের। সে তিক্ততা মনে রাখেননি বলেও জানালেন মন্ত্রী, ‘ছোটবেলায় মাঠেই যেতাম ওঁর খেলা দেখতে। ওঁর মতো কিংবদন্তি ফুটবলার তো দেশে নেই। অনেক কথায় উনি হার্ট (আহত) হতে পারেন, আমি হতে পারি। একটা প্রতিক্রিয়া দিলাম। সেটা ওখানেই শেষ, কিন্তু সম্পর্ক তো শেষ হবে না।’ বৈঠক শেষে চিকিৎসকের পরামর্শের কারণে গণমাধ্যমের সামনে আসেননি সালাউদ্দিন। তবে বাফুফে সভাপতি ভালো আছেন বলে জানালেন নাজমুল।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com