• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৮
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

ফের পারভেজের ব্যাটে সেঞ্চুরি

প্রতিনিধি: / ৩১১ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৭ মার্চ, ২০২৪

স্পোর্টস: আগের ম্যাচের যেখানে শেষ, এই ম্যাচে যেন সেখান থেকেই শুরু। ফর্মটাকে ধরে রেখে পারভেজ হোসেন ইমন উপহার দিলেন আরও একটি সেঞ্চুরি। এবার অবশ্য সেদিনের মতো দেড়শতে নিতে পারলেন না ইনিংস। তবে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে আরও একবার শক্ত ভিত গড়ে দিলেন তরুণ এই আগ্রাসী ওপেনার। ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে রোববার বিকেএসপি চার নম্বর মাঠে প্রাইম ব্যাংকের হয়ে সিটি ক্লাবের বিপক্ষে ১১৪ বলে ১০০ রানের ইনিংস খেলেন পারভেজ। তার বড় ইনিংস মানেই বেশি ভাগ সময় ছক্কার ছড়াছড়ি। এই ইনিংসেও চার ও ছক্কা ৫টি করে। আগের ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ১২৯ বলে ১৫১ রানের ইনিংসের পথে তার ব্যাট থেকে এসেছিল ৮ ছক্কা। লিস্ট ‘এ’ ক্রিকেটে ৪৩ ইনিংসে তার ছক্কা এখন ৮০টি। এবারের লিগ শুরু করেছিলেন পারভেজ মিডল অর্ডারে খেলে। লিগের প্রথম ম্যাচে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে প্রাইম ব্যাংকের ইনিংস শুরু করেন অধিনায়ক তামিম ইকবাল ও শাহাদাত হোসেন। পরের ম্যাচে যানজটর কারণে তামিম মাঠে যেতে দেরি করায় প্রিয় পজিশন ওপেনিংয়ে নামার সুযোগ পান পারভেজ। সেটি দারুণভাবে কাজে লাগিয়ে খেলেন ক্যারিয়ার সেরা ইনিংস। এই ম্যাচে পারভেজকেই ওপেনে রেখে দেওয়া হয় তামিমের সঙ্গে। আগের ম্যাচে সেঞ্চুরি করা শাহাদাতকে নামানো নয় মিডল অর্ডারে। তামিম ভালো করতে পারেননি। আউট হয়ে যান কেবল ৬ রান করেই। তবে পারভেজ ছিলেন স্বরূপেই। শুরু থেকেই সাবলিল ব্যাটিংয়ে এগিয়ে যান তিনি। তিনে নামা জাকির হাসান অবশ্য ক্রিজে গিয়েই দারুণ সব শট খেলে পারভেজকেও ছাড়িয়ে যান। ১৪ ওভার শেষে জাকিরের রান যখন ৩৯ বলে ৪৫, পারভেজ খেলছেন তখন ৩৪ বলে ২৩ রান নিয়ে। পঞ্চদশ ওভারে দুটি ছক্কা মেরে হাত খোলেন পারভেজও। ৮ চার ও ১ ছক্কায় ৭৭ বলে ৭৯ করে জাকির আউট হয়ে যান। দুজনের জুটি থামে ১৫৭ রানে। পারভেজকে শতরানের আগে থামানো যায়নি। ফিফটি করেন তিনি ৬১ বলে। সঞ্জিত সাহার বলে সিঙ্গে নিয়ে তিন অঙ্কে পা রাখেন ১১৩ বলে। লিস্ট ‘এ’ ক্রিকেটে প্রথম ৪১ ম্যাচে তার সেঞ্চুরি ছিল একটি। এখন টানা দুই ম্যাচে করলেন দুটি। ইনিংসটি অবশ্য থেমে যায় সেখানেই। বাঁহাতি স্পিনার মইনুল ইসলামকে ¯øগ করে ধরা পড়েন তিনি লং অনে। শাহাদাত এ দিন ছয়ে নেমে ফেরেন ১ রানে। পাঁচে নেমে ২৯ বলে ৪২ রানের ইনিংস খেলেন মোহাম্মদ মিঠুন। আগের ম্যাচে ৩৮০ রান তোলা প্রাইম ব্যাাংক এবার ৫০ ওভারে করে ৩০৮ রান।

 


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com