• রবিবার, ৩১ মে ২০২৬, ১১:১২
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

বগুড়ায় বিদেশী পি স্ত ল ও গুলি উদ্ধার

বগুড়া প্রতিনিধি / ৬৯৬ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার

বগুড়ার ধুনটে বিদেশী পিস্তলসহ তাজা আট রাউন্ড গুলি উদ্ধার করেছে থানা পুলিশ। গতকাল শুক্রবার বিকেল অনুমান সাড়ে ৫ টার দিকে উপজেলার গোপালনগর ইউনিয়নের রান্ডিলা গ্রামস্থ স্বর্ণকারপাড়া মোড়ের পশ্চিম পার্শ্বে জনৈক এক কৃষকের পোটলের ক্ষেত থেকে এ পিস্তল উদ্ধার করে।

 

আজ শনিবার (১২ই অক্টোবর) দুপুরে থানা সূত্রে জানা যায়, ঘটনার দিন ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ হায়দার সঙ্গীয় ফোর্স নিয়ে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে ধুনট থানা এলাকায় কর্তব্যরত অবস্থায় বিকেল অনুমান ৫ টার দিকে উপজেলার রান্ডিলা টু নওদাব্রক্ষ্মগাছা ইটপাড়া রাস্তার রান্ডিলা গ্রামস্থ স্বর্ণকারপাড়া মোড় নামক রাস্তার পশ্চিম পার্শ্বে জনৈক আকুমুদ্দিন স্বর্ণকার এর পটল ক্ষেতের আইলে পরিত্যক্ত অবস্থায় একটি কালো রংয়ের পিস্তল পড়ে আছে এবং বেশকিছু লোকজন পিস্তলটি দেখার জন্য জমায়েত হয়ে আছে। এমন খবর পেয়ে উদ্ধর্তন কর্তৃপক্ষকে অবগত করে ঘটনাস্থল থেকে অনুমান ৫.৩০ টার দিকে পরিত্যাক্ত অবস্থায় একটি কালো রংয়ের লোহার তৈরী বিদেশী ম্যাগাজিন যুক্ত পিস্তল উদ্ধার ও ম্যাগাজিনের ভিতরে থাকা ৮ রাউন্ড তাজা গুলি উদ্ধার করে। যার ফায়ারিং পিন ও ট্রিগার সংযুক্ত, বাটসহ লম্বা প্রায় ১৮ সে.মি এবং একটি ম্যাগাজিন যার দৈঘ্য প্রায় ১১ সে.মি।

 

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুল আলম জানান, জব্দকৃত পিস্তল শুক্রবার ডাইরীভুক্ত (জিডি নং-৬৬৫) করে থানা মালখানায় বিধি মোতাবেক জমা রাখা হয়েছে। পুলিশ সুপার বগুড়া স্যারের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার শেরপুর সার্কেল, বগুড়া স্যারের নেতৃত্বে ধুনট থানা পুলিশ সকল প্রকার অপরাধ দমনে বদ্ধ পরিকর।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com