• বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:২৭
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

বগুড়ার জেল সুপারকে বদলি

বগুড়া প্রতিনিধি / ৭৩৩ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
বগুড়ার জেল সুপারকে বদলি

বগুড়ার কারাগারের জেল সুপার আনোয়ার হোসেনকে এবার বদলি করা হয়েছে। বগুড়া জেলা কারাগার থেকে ফাঁসির দণ্ডপ্রাপ্ত ৪ আসামী পালানোর ঘটনার সাড়ে ৩ মাস পর জেল সুপারকে বদলি করা হলো। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে গত ৯ অক্টোবর জারি করা প্রজ্ঞাপনে বগুড়া জেলা কারাগারের জেল সুপার আনোয়ার হোসেনকে গাইবান্ধা জেলা কারাগারে বদলী করা হয়। একই প্রজ্ঞাপনে কিশোরগঞ্জ জেলা কারাগারের জেল সুপার ফারুক আহমেদকে বগুড়া জেলা কারাগারে বদলি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব তাহনিয়া রহমান চৌধুরী স্বক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে কারা অধিদপ্তরের প্রস্তাবনার আলোকে বদলির আদেশ জারি করা হয়।

 

বগুড়া জেলা কারাগারের জেলার সৈয়দ শাহ শরিফ জানান, জেল সুপারের বদলির আদেশ হয়েছে। তবে নবাগত জেল সুপার এখনও যোগদান করেননি। উল্লেখ্য, গত ২৫ জুন রাতে বগুড়া জেলা কারাগারের কনডেম সেলের ছাদ ফুটো করে পালিয়ে যায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত ৪ আসামী। ভোর রাতে স্থানীয় লোকজনের হাতে পালিয়ে যাওয়া চার আটক হয়। ফাঁসির আসামী পালানোর ঘটনায় দেশজুড়ে কারাগার গুলোতে তোলপাড় শুরু হয়। একাধিক তদন্ত কমিটি গঠন করা হয়। একজন ডেপুটি জেলারসহ সাময়িক বরখাস্ত করা হয় সাতজন কারারক্ষীকে। বদলি করা হয় জেলার ফরিদুর রহমান রুবেলকে। কিন্তু বহাল তবিয়তে থাকেন জেল সুপার আনোয়ার হোসেন।

এ নিয়ে বগুড়া জেলা কারাগারে কারারক্ষীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছিল। নাম প্রকাশে অনিচ্ছুক একজন ডেপুটি জেলার বলেন, বন্দী পালানোর ঘটনায় কারাবিধি অনুযায়ী জেলার ও জেল সুপার দায় এড়াতে পারেন না। অথচ তাদেরকে শাস্তির আওতায় আনা হয়নি।

 

এদিকে গত ১৮ সেপ্টেম্বর বগুড়ার নবাগত জেলা প্রশাসক হোসনা আরফরোজাকে কারাগারের জেল সুপারের অনিয়ম অব্যবস্থাপনা এবং বন্দী পালানোর বিষয়টি সাংবাদিকদের পক্ষ থেকে অবহিত করা হয়। জেলা প্রশাসক এবিষয়ে দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com