• রবিবার, ৩১ মে ২০২৬, ১১:২৩
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

বগুড়ায় এক যুবককে মরিচ চুরির সন্দেহে খুঁটির সাথে বেঁধে নি র্যা ত ন

বগুড়া সংবাদদাতা / ২৫১ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
মরিচ চুরির সন্দেহে নির্যাতন

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় সুমন (২৪) নামে এক দিনমজুর যুবককে মরিচ চুরির অভিযোগে খুঁটির সাথে বেঁধে নির্যাতন করা হয়েছে। দেশের সুনামধন্য একটি প্রতিষ্ঠানের সারিয়াকান্দিস্থ মরিচ সংগ্রহ কেন্দ্রের কর্মচারীরা সুমনকে পিটিয়েছে। সুমন ফুলবাড়ী ইউনিয়নের ফুলবাড়ী গ্রামের মামুদ আলী মন্ডলের ছেলে। মারপিট ছাড়াও ওই যুবকের কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করে তাকে ছেড়ে দিয়েছে ওই কোম্পানির লোকজন।
এলাকাবাসী সূত্র জানা গেছে, উপজেলার হাটফুলবাড়ী ইউনিয়নের গাবতলা পাড়ার কাঁঠালতলা এলাকায় ওই কোম্পানির একটি মরিচ সংগ্রহ কেন্দ্র রয়েছে। সেই মরিচ সংগ্রহ কেন্দ্রে বৃহস্পতিবার রাতে দিনমজুর সুমনকে চোর সন্দেহে আটক করা হয়। এরপর সুমনকে ওই কেন্দ্রের বারান্দার খুঁটির সাথে বেঁধে সারারাত এবং গতকাল শুক্রবার বিকাল ৩টা পর্যন্ত নির্যাতন চালায়।
পরে সুমনের বাবাকে ঘটনাস্থলে ডাকা হয় এবং সুমনের বাবা মামুদ আলীর কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করে  সুমনকে ছেড়ে দেয়।
এ বিষয়ে সুমনের বাবা মামুদ আলী বলেন, আমরা অনেক গরীব অসহায় মানুষ। আমিও দিনমজুর এবং আমার ছেলেও দিনমজুর। তাই আমরা কোনও পুলিশি ঝামেলায় জড়ায়নি। মানুষের কাছে থেকে ১০ হাজার টাকা ঋণ করে জরিমানার টাকা পরিশোধ করেছি। আমার ছেলেকে ওরা অনেক মারধোর করেছে। আমরা গরীব তাই কারও কাছে এর বিচার চাইনা।
ওই কোম্পানির সারিয়াকান্দি মরিচ সংগ্রহ কেন্দ্রের কর্মকর্তা মামুন জানান, বিষয়টি তিনি শুনেছেন। ছুটিতে থাকার কারণে ঘটনার বিস্তারিত তিনি বলতে পারছেন না।
এ বিষয়ে বগুড়া সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি)  রবিউল ইসলাম জানান  বিষয়টি সম্পর্কে আমাকে কিছুই জানানো হয়নি। তবে এ বিষয়ে কোনও অভিযোগ পাওয়া গেলে অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com