• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

বগুড়ায় ছিনতাই হওয়া অটো চার্জারসহ চোর চক্রের এক সদস্য গ্রেফতার  

বগুড়া প্রতিনিধি / ৭৩৯ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
বগুড়ায় ছিনতাই হওয়া অটো উদ্ধার

বগুড়ায় চার্জারের অটো ছিনতাইয়ের ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছেন বগুড়া সদর থানা পুলিশ। গতকাল  শুক্রবার কাহালু উপজেলার নারহট্ট দরগাহাট নামক স্থান থেকে  তাকে গ্রেপ্তার করেন পুলিশ।
এসময় পুলিশ  ছিনতাই হওয়া অটো চার্জার ও উদ্ধার করেন পুলিশ। গ্রেপ্তারকৃত যুবকের নাম মনির হোসেন। তিনি ওই এলাকার কামরুজ্জামানের ছেলে। বিষয়টি নিশ্চিত করে জানান বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ এস এম মঈনুদ্দীন।
তিনি আরো  জানান গত ১৭ অক্টোবর রাত সাড়ে ৯ টার দিকে বারোপুর রোডে চার্জারের অটো নিয়ে দাঁড়িয়েছিল জনি মিয়া। এমন সময় অজ্ঞাতনামা তিন ব্যক্তি জনিকে ৩০টাকা ভাড়ায় নেংড়া বাজারে যাওয়ার কথা বলে রওনা হয়৷ রাত পৌণে দশটার দিকে নুনগোলা ডিগ্রী কলেজের পাশে পৌঁছালে যাত্রীবেশে থাকা তিনজন জনির গলার পিছনে চাকু ধরে অটো থামাতে বলে। জনি তাদের কথা না শুনে ডাক-চিৎকার করলে তারা তাকে শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ী কিলঘুষি মেরে জখম করে। তাদের সাথে ধস্তাধস্তি করাকালে তারা জনির চোখে মরিচ জাতীয় কোন গুড়ো পদার্থ দেয়। তখন জনি চোখে কিছু না দেখায় তাকে মারধর করে আম বাগানের ভিতরে ধাক্কা মেরে ফেলে দিয়ে চার্জার গাড়ি নিয়ে  পালিয়ে যায়।
উক্ত ঘটনার পর অটো চার্জার চালক জনি মামলা দায়ের করলে পুলিশ অভিযান শুরু করে। এ সময় গোপন সংবাদ এর  ভিত্তিতে পুলিশ  অভিযান চালিয়ে  কাহালু উপজেলায় নারহট্ট এলাকা থেকে মনির হোসেনকে গ্রেপ্তার করেন।  এবং ছিনতাই হওয়া চার্জার অটো চার্জার গাড়ি  দশটিকা দানেজ উদ্দিন খেলার মাঠের পাশে বাঁশ ঝাড়ের মধ্যে থেকে উদ্ধার করেন থানা পুলিশ।
ওসি আরো জানান  গ্রেপ্তার মনির ছিনতাইয়ের ঘটনা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এ ঘটনায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আর বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ###


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com