• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৩
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

বগুড়ায় ট্রেনের ধাক্কায় একজন নি হ ত

বগুড়া প্রতিনিধি / ৩৩৫ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
ট্রেনের ধাক্কায় একজন নিহত

বগুড়ায় ট্রেনের ধাক্কায় আশরাফুল ইসলাম (৩৫) নামে এক যুবক মারা গেছেন। রাত সাড়ে ৮টার দিকে সরকারি আজিজুল হক কলেজের দক্ষিণ পাশে ওয়াপদা গেটের সামনে রেললাইন পার হওয়ার সময় এই ঘটনাটি ঘটে। বিষয়টি রেলওয়ে পুলিশ বগুড়া ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তফা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানের সূত্রে জানা গেছে জানা গেছে, পুরান বগুড়া এলাকায় বসবাসকারী আশরাফুল তার স্ত্রী’র জন্য সাতমাথা থেকে ওষুধ কিনে বাড়ি ফিরছিলেন। রাত সাড়ে আটটার দিকে ওয়াপদা গেটের সামনে লালমনিহাট থেকে সান্তাহারগামী পদ্মরাগ এক্সপ্রেসের সঙ্গে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন। হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু ঘটে।
রাজশাহীর পবা থানার বাগসারা গ্রামের বাসিন্দা আশরাফুল বগুড়ায় জিটিআই (জাপান টোব্যাকো ইন্টারন্যাশনাল) কোম্পানীর সুপারভাইজার পদে চাকরি করেন। ঘটনার সময় তার সঙ্গে একই কোম্পানীর ডিস্ট্রিবিউশন ম্যানেজার মাহফুজুর ছিলেন। দুর্ঘটনার পরপর তিনিই আশরাফুলকে হাসপাতালে নিয়ে যান বলে জানান রেলওয়ে পুলিশ বগুড়া ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তফা।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com