• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

বগুড়ায় ধুনটে আ গু নে পুড়ে ছা ই কৃষকের বাড়ি

বগুড়া প্রতিনিধি / ১২১৩ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪

বগুড়ার ধুনটে কৃষকের বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে চারটি ঘর ও ঘরে থাকা ৭ ভরি স্বর্ণালংকার, নগদ ২ লাখ টাকা সহ যাবতীয় আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এতে ওই কৃষকের প্রায় ১৮/২০ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে দাবি ওই কৃষক পরিবারের। তবে এ অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

 

মঙ্গলবার ১২ নভেম্বর সকালে উপজেলার নিমগাছি ইউনিয়নের ফরিদপুর গ্রামের মৃত মফিজ উদ্দিন প্রামানিকের ছেলে মিন্টু প্রামানিকের বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিভিয়ে ফেলে স্থানীয়রা।

 

 

উপজেলা শহর হতে ঘটনাস্থলে দূরে হওয়ার ফলে ফায়ার সার্ভিস দল পৌঁছাতে দেরি হওয়ায় সময়মত আগুন নিয়ন্ত্রন করা সম্ভব হয়নি বলে মন্তব্য করেন অনেকে।

 

এ বিষয়ে বগুড়া ধুনট ফায়ার ষ্টেশন ইনচার্জ হামিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ করেছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com